এক্সপ্লোর

Vivo T3x 5G: ভারতে ভিভো টি৩এক্স ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে? দাম কত হতে পারে এই ফোনের?

Vivo Smartphones: ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে।

Vivo T3x 5G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩এক্স ৫জি (Vivo T3x 5G) ফোন। এক্স মাধ্যমে ভিভো ইন্ডিয়া (Vivo India) জানিয়েছেন, এই ফোন আগামী ১৭ এপ্রিল দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম, ডিজাইন এবং রং সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ভিভো টি২এক্স ৫জি (Vivo T2x 5G) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩এক্স ৫জি ফোন। গতবছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে ভিভো টি২এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। তার এক বছরের মাথায় লঞ্চ হতে চলেছে সাকসেসর মডেল ভিভো টি৩এক্স ৫জি। 

ভারতে ভিভো টি৩এক্স ৫জি ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে, দেখে নিন 

শোনা গিয়েছে সবুজ এবং লাল রঙে এই ফোন দেশে লঞ্চ হতে পারে। এর আগে শোনা গিয়েছিল যে ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হবে সেলেস্টিয়াল গ্রিন এবং ক্রিমসন ব্লিস- এই দুই শেডে। 

ভিভো টি৩এক্স ৫জি ফোন কেমন দেখতে হতে পারে, কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে 

  • এই ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকের উপরের কোণে থাকতে চলেছে বড় আকার-আয়তনের ক্যামেরা মডিউল। এখানে দুটো ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট দেখা যাবে ভিভো টি৩এক্স ৫জি ফোনে। এর সঙ্গে থাকবে একটি ফ্ল্যাশ ইউনিট। 
  • ভিভো টি৩এক্স ৫জি ফোনের ডানদিকের সাইডের অংশে থাকতে চলেছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। 
  • ভারতে লঞ্চের পর ভিভো টি৩এক্স ৫জি ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। অনুমান, এই ফোনের দাম ভারতে ১৫ হাজার টাকার মধ্যেই হবে। 
  • ভিভো 'টি' সিরিজের নতুন ৫জি ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট থাকার কথা রয়েছে। অনুমান এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকবে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 
  • ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে।
  • এই ফোনে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে চলেছে। আর ফোনের স্ক্রিনের উপর থাকবে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • ভিভো টি৩এক্স ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথা রয়েছে। এই ফোন IP64 রেটিং যুক্ত একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ এই ফোন ধুলো এবং জলের ঝাপটায় সহজে নষ্ট হবে না। ভিভো টি৩এক্স ৫জি ফোনের ওজন হতে পারে প্রায় ১৯৯ গ্রাম এবং এই ফোন ৭.৯৯ মিলিমিটার পুরু হতে পারে। 

আরও পড়ুন- ভারতে লঞ্চের আগেই ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের আর্লি বার্ড সেল প্রকাশ্যে, কী কী সুবিধা পাওয়া যাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget