এক্সপ্লোর

Motorola Edge Series Launch: ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, নতুন ফোনে ধামাকা মোটোর

বিশ্ব বাজারে বড়সড় চমক দিল মোটোরোলা।একাধারে বাজারে এল Motorola Edge 20,Edge 20 Lite, Edge 20 Pro। গত বছর এপ্রিলে প্রথম মোটোরোলা এজ এনেছিল কোম্পানি।

নয়াদিল্লি: এজ সিরিজের সাফল্য ধরে রাখতে নতুন ফোন বাজারে আনল মোটোরোলা। নয়া মডেলে ১০৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ছাড়াও রয়েছে ধামাকা ফিচার। মিড রেঞ্জের প্রতিযোগিতার কথা মাথায় রেখেই এই ফোন এনেছে মোটো।একসঙ্গে তিনটে ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি।

বিশ্ব বাজারে বড়সড় চমক দিল মোটোরোলা।একাধারে বাজারে এল Motorola Edge 20,Edge 20 Lite, Edge 20 Pro। গত বছর এপ্রিলে প্রথম মোটোরোলা এজ এনেছিল কোম্পানি। এবার একই মডেলে আরও উন্নত প্রযুক্তি নিয়ে এল মোটো।তবে এবার আর কার্ভ ডিসপ্লে আনেনি কোম্পানি।পরিবর্তে দেওয়া হয়েছে রাউন্ড এজ। 

Motorola Edge 20, Motorola Edge 20 Lite, Motorola Edge 20 Pro-এর দাম

বিশ্ববাজারে Motorola Edge 20-র দাম রাখা হয়েছে EUR ৪৯৯,৯৯। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৪৪,১০০ টাকা। ফ্রস্টেড পার্ল ও ফ্রস্টেড ওনিক্স রঙে পাওয়া যাবে এই ফোন। ফোনের ৮জিবি১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই দাম রাখা হয়েছে। Motorola Edge 20Lite-এর দাম ধরা হয়েছে EUR ৩৪৯.৯৯। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩০,৯০০ টাকা। ফোনের ৮ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্ট এই দামে পাওয়া যাবে।

শেষে রয়েছে Motorola Edge 20 Pro। কোম্পানির এই হাই রেঞ্জ ফোনের দাম রাখ হয়েছে EUR ৬৯৯.৯৯। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় ৬১,৮০০ টাকা। এই ফোনের ক্ষেত্রে ১২জিবি ২৫৬ জিবি স্টোরেজ দিয়েছে কোম্পানি।আগামী মাস থেকে ইউরোপ, ল্যাটিন আমেরিকা, মধ্য প্রাচ্য ও এশিয়ায় পাওয়া যাবে এই ফোন।

Motorola Edge 20- ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ফোনে রয়েছে ১৪৪ হার্টজের রিফ্রেস রেট। নতুন মডেলে ৭৭৮ স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েছে কোম্পানি। এই ভ্যারিয়েন্টে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এ ছাড়াও রয়েছে ১৬ ও ৮ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এরমধ্যে রয়েছে অপটিক্যাল জুমের সুবিধা। ৪০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে ফোনে রয়েছে টার্বো চার্জার।

Motorola Edge 20Lite- ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ফোনে রয়েছে ৯০ হার্টজের ডিসপ্লে। তবে স্ন্যাপড্রাগনের পরিবর্তে ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর।এই ফোনেও ১০৮ মেগার প্রাইমারি ক্যামেরা দিয়েছে কোম্পানি। তবে সেকেন্ডারি ক্যামেরার ক্ষেত্রে দেওয়া হয়েছে ৮ ও ২ মেগাপিক্সেলের সেন্সর। টার্বো ফাস্ট চার্জিং থাকলেও ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি।

Motorola Edge 20 Pro- এজ ২০-র মতো একই ডিসপ্লে সাইজ ও রিফ্রেস রেট দেওয়া হয়েছে ফোনে। তবে সব ভ্যারিয়েন্টকে ছাপিয়ে গিয়েছে এই ফোনের প্রসেসর। স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দেওয়া হয়েছে ফোনে। এই মডেল পাওয়া যাবে ১২ জিবি ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে। Motorola Edge 20-র মতোই একই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই ভ্যারিয়েন্টে। যার মধ্যে রয়েছে 50x জুমের সুবিধা। তাছাড়াও রয়েছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে থাকছে টার্বো চার্জারের সুবিধা।

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget