এক্সপ্লোর

Motorola Edge 50 Fusion: ভারতে কবে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ ফিউশন? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে ১৫ ৫জি ব্যান্ড এবং ওয়াই-ফাই ৬ সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা রয়েছে এই ফোনে।

Motorola Edge 50 Fusion: ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ ফিউশন (Motorola Edge 50 Fusion)। মোটোরোলা 'এজ' সিরিজের (Motorol Edge Series) ফোন দেশে লঞ্চ হবে আগামী ১৬ মে, দুপুর ১২টায়। এক্স মাধ্যমে মোটোরোলা (Motorola Smartphones) সংস্থা এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, এই ফোন লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইট থেকে। জানা গিয়েছে, মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে চলেছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও এই ফোনে ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকতে পারে। 

এখনও পর্যন্ত মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন সম্পর্কে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে 

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইটে একটি ওয়েব পেজ তৈরি হয়েছে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের জন্য। সেখান থেকে জানা গিয়েছে যে এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ফরেস্ট ব্লু, হট পিঙ্ক, মার্শমেলো ব্লু- এই তিন রঙে। ১২ জিবি পর্যন্ত র‍্যাম থাকবে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Hello UI - এর সাপোর্টে পরিচালিত হবে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন। 

এই ফোনে থাকতে চলেছে ৬.৭ ইঞ্চির একটি কার্ভড pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। এর উপরে থাকতে চলেছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন, যাতে ডিসপ্লে সুরক্ষিত থাকে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও থাকবে এই ফোনে। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে থাকতে পারে একটি Sony LYTIA 700C প্রাইমারি সেনসর। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ম্যাক্রো শুটার থাকার কথা শোনা গিয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে ১৫ ৫জি ব্যান্ড এবং ওয়াই-ফাই ৬ সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা রয়েছে এই ফোনে। মোটোরোলার এই ফোন IP68 রেটিং যুক্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। ভারতে এই ফোনের দাম কত হতে চলেছে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। 

রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন

আরও পড়ুন- নতুন আইপ্যাড এয়ার ভারতে লঞ্চ করেছে অ্যাপেল, কী কী ফিচার রয়েছে এই ট্যাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget