এক্সপ্লোর

Motorola Smartphones: আসছে মোটোরোলা 'এজ' সিরিজের নতুন ফোন, কোন মডেল লঞ্চ হবে? রইল সম্ভাব্য ফিচার

Motorola Edge 50 Pro: জানা গিয়েছে, মোটোরোলা এজ ৪০ প্রো ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন।

Motorola Smartphones: মোটোরোলা 'এজ' সিরিজের (Motorola Edge Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে। এবার লঞ্চ হবে মোটোরোলা এজ ৫০ প্রো (Motorola Edge 50 Pro) ফোন। জানা গিয়েছে, মোটোরোলা এজ ৪০ প্রো (Motorola Edge 40 Pro) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন। মোটোরোলার আসন্ন এই ফোন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের ডিজাইন এবং রঙ সম্পর্কে আন্দাজ পাওয়া গিয়েছে। সেই সঙ্গে এই ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কেও আন্দাজ পাওয়া গিয়েছে ওইসব তথ্য থেকে। বলা হচ্ছে, মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। কালো, পার্পল এবং সাদা রঙে পাথরের মতো প্যাটার্ন সমেত মোটোরোলার এই ফোন লঞ্চ হতে পারে। কালো এবং পার্পল রঙের ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে faux leather টেক্সচার। এই ফোনের যে টিজার প্রকাশ্যে এসেছে সেখানে ফোনের লক স্ক্রিনে ৩ এপ্রিল তারিখ দেখা গিয়েছে। অনুমান করা হচ্ছে, ওই দিনেই হয়তো লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন। চিনে এই ফোন মোটো এক্স৫০ আলট্রা নামে লঞ্চ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। সেখানে মোটোরোলা এজ প্লাস (২০২৪) নামে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে কার্ভ ডিসপ্লে থাকতে পারে। তার উপরে থাকতে পারে হোল পাঞ্চ কাট আউট। সেখানে থাকতে পারে ফ্রন্ট ক্যামেরা সেনসর। slim bezels ডিজাইন দেখা যেতে পারে মোটোরোলার আসন্ন ফোনে।
  • ভলিউম এবং পাওয়ার বাটন থাকতে পারে ফোনের ডানদিকের অংশে। ইউএসবি টাইপ-সি পোর্ট দিতে চার্জ দেওয়া যেতে পারে মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে। চার্জিং পোর্ট থাকতে পারে ফোনের নীচের দিকের অংশে।
  • মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে তিনটি ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকার কথা শোনা গিয়েছে।
  • মোটোরোলার আসন্ন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। এছাড়াও ১৩ মিলিমিটারের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৭৩ মিলিমিটারের টেলিফটো শুটার (৬এক্স জুম সমেত) থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এবং তার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ হতে পারে। এছাড়াও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে। এর সঙ্গে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে।
  • মোটোরোলার আসন্ন ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের ওয়্যারড ও ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০ প্রো, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget