এক্সপ্লোর

NASA Curiosity Rover: পাথরে 'ঢেউয়ের দাগ'! মঙ্গলে কি মিলল জলের খোঁজ?

Mars Rover: বিশাল এলাকা জুড়ে এমন পাথর ছড়িয়ে, সেটাই ক্যামেরাবন্দি করেছে রোভারের ক্যামেরা।

কলকাতা: লালগ্রহের মাটিতে দীর্ঘদিন ধরেই অভিযান চলছে কিউরিওসিটি রোভারের (NASA Curiosity Mars Rover)। বহু তথ্য ইতিমধ্যেই জেনেছেন বিজ্ঞানীরা। এবার সামনে এল সাড়াজাগানো আরও একটি তথ্য। মঙ্গলের মাটিতে অভিযান চালানোর সময় কিউরিওসিটির ক্যামেরায় ধরা পড়েছে পাথরের গায়ে ছোট ছোট ঢেউ খেলানো দাগ। যেন জলের উপর ঢেউ খেলে গিয়েছে। বিস্তৃত জায়গা জুড়ে এমন পাথর ছড়িয়ে, সেটাই ক্যামেরাবন্দি করেছে রোভারের ক্যামেরা। তাতেই সাড়া পড়ে গিয়েছে পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে। কারণ তাঁদের একটি বড় অংশ মনে করছেন, এই ঢেউ খেলানো দাগ আসলে বহুযুগ আগে মঙ্গলের মাটিতে জল থাকার বড়সড় প্রমাণ।

ঢেউ খেলানো রহস্য:
NASA সূত্রে খবর, এই ঢেউ খেলানো দাগ (Ripple) মঙ্গল গ্রহে Mount Sharp-এর পাথুরে মাটিতে পাওয়া গিয়েছে। Curiosity বহু পাথুরে জমির (Rock Deposit) উপর দিয়ে গিয়েছে, পরীক্ষা করেছে, ছবি তুলেছে। কিন্তু এর আগে এত স্পষ্ট দাগ দেখতে পাওয়া যায়নি বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। 

আগে মিলেছে এমন ছবি?
ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশান গবেষণাগারে (NASA's Jet Propulsion Laboratory) কর্মরত Curiosity-এর প্রজেক্ট সায়েন্টিস্ট Ashwin Vasavada জানাচ্ছেন, এতদিন পর্যন্ত হওয়া ওই রোভারের অভিযানে এটাই জল থাকার সবথেকে বড় প্রমাণ। তিনি জানাচ্ছেন, এতদিন একাধিক Lake Deposit-এলাকায় চষে বেরিয়েছে Curiosity, কিন্তু এমন প্রমাণ মেলেনি। এমন জায়গা থেকে এই ছবি এসেছে যেই এলাকা শুষ্ক বলে মনে করছিলেন বিজ্ঞানীরা।

কোথায় মিলল খোঁজ:
গত বেশ কিছুদিন ধরে Curiosity Rover-মঙ্গলের এমন এলাকায় অভিযান চালাচ্ছে, যে এলাকার পাথর 'Sulfate-bearing' বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা মনে করছেন, নুন-সমৃদ্ধ এই এলাকা সেই সময় তৈরি হয়েছিল যখন প্রাচীন কোনও হ্রদ ক্রমাগত শুকিয়ে যাচ্ছিল। ঢেউ খেলানো দাগ কীভাবে তৈরি হল? বিজ্ঞানীরা মনে করছেন কোনও অগভীর হ্রদ ছিল। হাওয়ার ধাক্কায় যখন জলের উপর ছোট ঢেউ তৈরি হয়েছে, তারই প্রভাবে হ্রদের নীচে পলিস্তরে (Sediment) ঢেউ খেলানো ভাঁজ তৈরি হয়েছে। Mount Sharp-এর একটি অংশে এই এলাকা দেখা গিয়েছে। বিভিন্ন সময়ের পাথরের স্তরে গঠিত এই Mount Sharp- মঙ্গলগ্রহের ইতিহাসের খনি বলে মনে করেন বিজ্ঞানীরা। এই এলাকায় একসময় হ্রদ ছিল, বয়ে গিয়েছিল জলের ধারা। ফলে মঙ্গলগ্রহে আদৌও প্রাণ ছিল না তা জানার জন্য এই এলাকায় অভিযান চালানো হচ্ছে, এমনটাই জানানো হয়েছে NASA-র তরফে।

২০২২ সালে 'Marker Band'-এর ৩৬০ ডিগ্রি ছবি তুলেছে Curiosity. এই পাথুরে এলাকা থেকে নমুনা সংগ্রহ করার জন্য ড্রিল করার চেষ্টা হয়েছিল। কিন্তু পাথর অত্যন্ত শক্ত ছিল। ফলে নরম কোনও পাথরের স্তরের খোঁজে রয়েছে বিজ্ঞানীরা। মঙ্গলের মাটিতে পাথরের স্তরের আকার, অবস্থান এমন রয়েছে তা থেকে বিজ্ঞানীদের মনে হয়েছে দীর্ঘদিন ধরে ক্রমাগত বদলের কারণে এখন শুষ্ক গ্রহে পরিণত হয়েছে মঙ্গল। এমন পাথরের স্তরের অবস্থান পৃথিবীতেও দেখা যায় যা 'periodic change'-এর প্রমাণ।

এবার আরও কিছু খোঁজের- জন্য এগোচ্ছে Curiosity. Markar Band-এ নজর রাখা হচ্ছে। Mount Sharp-এর একটি বিশেষ এলাকায় নজর রাখা হবে, যেখানে কোনও একসময় নদীর চিহ্ন ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। 

আরও পড়ুন: পাসপোর্ট নিয়ে বড় ঘোষণা, এখন যাচাই পদ্ধতিতে লাগবে এই সময়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget