এক্সপ্লোর

Whatsapp Features: ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে ওয়েব হোয়াটসঅ্যাপে, আসছে নতুন ফিচার

WhatsApp Web: শোনা যাচ্ছে, নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ওয়েবে অ্যাকাউন্ট লিঙ্ক করার সময় কিউআর কোড স্ক্যান করার পরিবর্তে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করা হবে।

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড বিটা (Whatsapp Beta For Android) ভার্সানে ইউজারদের জন্য একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। এই নতুন ফিচারের নাম লিঙ্ক উইথ ফোন (Link With Phone Number) নম্বর। এর সাহায্যে ইউজাররা ওয়েব হোয়াটসঅ্যাপে (Whatsapp Web Version) ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট লিঙ্ক করার সুবিধা পাবেন। চলতি বছর একাধিক ফিচার লঞ্চ করেছে মেটা অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি এক ফোন থেকে অন্য ফোনে স্থানান্তরের পরিষেবা চালু হয়েছে। নতুন এই ফিচারের সাহায্যে ইউজাররা একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য অ্যান্ড্রয়েড ফোনে কিংবা একটি আইফোন থেকে অন্য আইফোনে চ্যাট হিস্ট্রি, ডকুমেন্ট, মিডিয়া ফাইলস স্থানান্তরের সুবিধা পাবেন। এক্ষেত্রে শুধু কিউআর কোডের সাহায্যেই হবে সব কাজ। গুগল ড্রাইভ বা আইক্লাউডে ইউজারদের কোনও ব্যাকআপ রাখতে হবে না। এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে ইউজারদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে কর্তৃপক্ষ। 

অনেকসময়েই দেখা যায় এখন যে পদ্ধতি চালু রয়েছে অর্থাৎ কিউআর কোড স্ক্যান করে একজন ইউজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওয়েব ভার্সানে লিঙ্ক করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে। হয়তো ইন্টারনেট কানেকশন দুর্বল, আর তাই কিউআর কোড স্ক্যান হতে অনেক সময় লাগছে। নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু হয়ে গেলে আর কোনও অসুবিধা হবে না। কিউআর কোড স্ক্যান করারও প্রয়োজন হবে না। ইউজাররা নিজেদের ফোন নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপে রোয়েব ভার্সানে অ্যাকাউন্ট লিঙ্ক বা সংযুক্ত করতে পারবেন। এমনিতেও অনেক আগেই হোয়াটসঅ্যাপে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার চালু হয়েছিল। আপনার ফোনের ইন্টারনেট কানেকশন দুর্বল থাকলে বা না থাকলেও ওয়েব হোয়াটসঅ্যাপ চালু থাকবে। একবার লিঙ্ক বা লগ-ইন হয়ে গেলে তা আর বন্ধ হবে না। 

হোয়াটসঅ্যাপ ওয়েবে নতুন ফিচারের খুঁটিনাটি

বিভিন্ন সূত্রে এবং হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo - র রিপোর্ট অনুসারে খবর নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ওয়েবে অ্যাকাউন্ট লিঙ্ক করার সময় কিউআর কোড স্ক্যান করার পরিবর্তে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করা হবে। এই ওটিপি জেনারেট করবে অর্থাৎ ইউজারকে পাঠাবে হোয়াটসঅ্যাপ সংস্থা। ডিভাইস লিঙ্ক করার ক্ষেত্রে প্রাইমারি অ্যাকাউন্টের ফোন নম্বর ব্যবহার করা হবে এবং সেখানেই পাঠানো হবে ওটিপি। ৮ নম্বরের ওটিপি পাঠানো হবে এক্ষেত্রে। 

কীভাবে কাজ করবে নতুন ফিচার

ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলতে হবে। এরপর লিক উইথ ফোন নম্বর অপশনে ক্লিক করতে হবে। যে পেজ খুলবে তার নীচের দিকে কিউআর কোড যেখানে দেখা যায় সেখানেই এই অপশন থাকবে। এই অপশনে ক্লিক করার পর ফোন নম্বর দিতে হবে। এরপরেই ইউজারের কাছে আসবে ৮টি নম্বরের একটি ওটিপি পিন, সেটা বসালেই হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে যাবে। আপাতত বিটা টেস্টারদের জন্য এই ফিচার উপলব্ধ হয়েছে। লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচার আপডেট পাওয়া যাবে। খুব তাড়াতাড়ি অনেক বেশি সংখ্যক ইউজারদের জন্য এই ফিচার চালু হবে বলে অনুমান। 

আরও পড়ুন- পুরনো ফোন থেকে নতুন ফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি পাঠাবেন কীভাবে? ভরসা কিউআর কোড

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget