এক্সপ্লোর

Whatsapp Chat Lock: হোয়াটসঅ্যাপে চালু চ্যাট লক ফিচার, কীভাবে 'অন' করবেন এই ফিচার? কী কী সুবিধা পাবেন?

Whatsapp: হোয়াটসঅ্যাপে চ্যাট লক ফিচার অন করলে ওই চ্যাটে থাকা সব মেসেজ লক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আপনি চ্যাট আনলক করবেন মেসেজ দেখা যাবে না। একাধিক চ্যাটের ক্ষেত্রে এই লক ফিচার চালু করা যাবে।

Whatsapp Chat Lock: হোয়াটসঅ্যাপে (Whatsapp) এমন একটি ফিচার রয়েছে যেখানে পাসওয়ার্ডের সাহায্যে আপনি পুরো অ্যাপটাই লক করে রাখতে পারেন। কিন্তু ধরে নেওয়া যাক পুরো অ্যাপ নয়, আপনি একটি বা একাধিক নির্দিষ্ট চ্যাট লক করে রাখতে চাইছেন। সেক্ষেত্রে কী করবেন? সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইউজারদের নিরাপত্তার জন্য একটি নতুন ফিচার চালু করেছে। এর সাহায্যে আপনি পছন্দমতো চ্যাট বেছে নিয়ে সেটি লক করে রাখতে পারবেন। অন্য কেউ আপনার এই চ্যাট আর দেখতে পাবে না। হোয়াটসঅ্যাপে যে এই চ্যাট লক ফিচার (Whatsapp Chat Lock Feature) চালু হতে চলেছে তা আগেই শোনা গিয়েছিল। এবার এই ফিচার চালু হয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন মেটা অধিকর্তা মার্ক জুকেরবার্গ। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ইউজারদের প্রাইভেসি আরও বেশি করে বজায় থাকবে। শুধু তাই নয় এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে যাবতীয় তথ্য। 

কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার

  • হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সান ডাউনলোড বা আপডেট করতে হবে আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে।
  • এবার হোয়াটসঅ্যাপ খুলে সেই নির্দিষ্ট চ্যাট বেছে নিতে হবে যা আপনি লক করে রাখতে চান।
  • পরবর্তী পর্যায়ে ওই চ্যাটের প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপের ক্ষেত্রেও এই ফিচার কাজ করবে।
  • প্রোফাইল পিকচারে ক্লিক করার পর ডিসঅ্যাপিয়ারিং মেসেজ মেনুর ডানদিকে নীচে নতুন অপশন 'চ্যাট লক' দেখতে পাবেন আপনি। এই অপশনে ট্যাপ করুন।
  • চ্যাট লক ফিচার অন করার পর ফোনে পাসওয়ার্ড বা বায়োমেট্রিক থাকলে তা দিয়ে অপশন অথেনটিকেট করতে হবে। 

কোনও চ্যাট লক থাকলে তার অ্যাকসেস কীভাবে পাবেন

  • ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলে নিন। স্ক্রল ডাউন করে নীচে নামুন। 
  • এবার যে চ্যাট লক থাকবে তার উপরে ট্যাপ করতে হবে অ্যাকসেস পাওয়ার জন্য।
  • পরের পর্যায়ে ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিয়ে অথেনটিকেট করতে হবে।
  • এরপরেই ওই চ্যাটের লক খুলে যাবে। 

হোয়াটসঅ্যাপে চ্যাট লক ফিচার অন করলে ওই চ্যাটে থাকা সব মেসেজ লক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আপনি চ্যাট আনলক করবেন মেসেজ দেখা যাবে না। একাধিক চ্যাটের ক্ষেত্রে এই লক ফিচার চালু করা যাবে। হোয়াটসঅ্যাপের এই চ্যাট লক ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই চালু হয়েছে বিশ্বজুড়ে। ইউজারদের নিরাপত্তা আরও বাড়িয়ে দিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আরও পড়ুন- রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর হবে নিমেষে, বাড়িতেই তৈরি করে নিন এই তিনটি হেয়ার মাস্ক

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget