এক্সপ্লোর

Nokia Smartphone: একবার চার্জ দিলে দৌড়বে তিনদিন, লঞ্চ হল নোকিয়া সি৩২ ও নোকিয়া সি২২ ফোন

Nokia: নোকিয়া সি৩২ এবং নোকিয়া সি২২ ফোন ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছুই ঘোষণা করেনি HMD Global। 

Nokia Smartphone: নোকিয়া 'সি' সিরিজের দুটো ফোন লঞ্চ হয়েছে সম্প্রতি। একটি হল নোকিয়া সি৩২ (Nokia C32) এবং অন্যটি হল নোকিয়া সি২২ (Nokia C22)। নোকিয়ার এই দুটো স্মার্টফোনেই রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে নোকিয়ার এই দুই ফোনের ইন্টারনাল স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। নোকিয়া সি৩২ ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট। অন্যদিকে নোকিয়া সি২২ ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) আউট অফ দ্য বক্স- এর সাপোর্ট। তবে নোকিয়া 'সি' সিরিজের এই দুই ফোনের মূল আকর্ষণ হল এই দুই মডেলে একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ বজায় থাকবে। নোকিয়া সংস্থা জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ব্যাটারি ম্যানেজমেন্ট রয়েছে নোকিয়ার এই দুই ফোনে। যদিও ভারতে এই দুই ফোন লঞ্চ হয়নি। এমনকি নোকিয়া সি৩২ এবং নোকিয়া সি২২ ফোন ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছুই ঘোষণা করেনি HMD Global। 

নোকিয়া সি৩২ ফোনের স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে। এছাড়াও রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। 
  • একটি নাম না জানা অক্টা কোর প্রসেসর রয়েছে নোকিয়া 'সি' সিরিজের এই ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি পর্যন্ত র‍্যাম। 
  • নোকিয়া সি৩২ ফোনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। মেন ক্যামেরা সেনসরে রয়েছে নাইট মোড। এর সাহায্যে রাতের অন্ধকারেও ভাল গুণমানের ছবি তোলা যাবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • নোকিয়া সি৩২ ফোনে রয়েছে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। 
  • এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এই ফোন একটি ডাস্ট এবং ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই ফোনে। 

নোকিয়া সি২২ ফোনের স্পেসিফিকেশন

  • এই ফোনেও রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। এই ফোন পরিচালিত হবে Android 13 (Go edition)- এর সাহায্যে।
  • নোকিয়া সি২২ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির একটি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। প্রসেসরের নাম জানা যায়নি। তবে এর সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম। 
  • ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে নোকিয়া সি২২ ফোনে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • নোকিয়া সি২২ ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে তিন দিন ব্যাটারি লাইফ বজায় থাকবে এই ফোনে। এটিও একটি ডাস্ট এবং ওয়াটার রেজিসট্যান্ট ফোন। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের গ্রুপেও এবার 'কল শিডিউল' ফিচার, কীভাবে কাজ করবে? কারা পাবেন সুবিধা?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget