এক্সপ্লোর

Whatsapp Features: হোয়াটসঅ্যাপের গ্রুপেও এবার 'কল শিডিউল' ফিচার, কীভাবে কাজ করবে? কারা পাবেন সুবিধা?

Whatsapp: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WAbetainfo সূত্রে খবর, যে নতুন ফিচার আইওএস বিটা টেস্টারদের জন্য চালু হতে চলেছে তার নাম Schedule group call।

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে একটি নতুন ফিচার (Whatsapp Features)। এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপের (Whatsapp Group) মধ্যে কল শিডিউল করে রাখতে পারবেন। ভয়েস কল এবং ভিডিও কল সবই শিডিউল করা যাবে। জানা গিয়েছে, আইওএস বিটা টেস্টারদের জন্য এই ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে একসঙ্গে ৩২ জন যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার কল লিঙ্কও চালু করেছে সংস্থা। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WAbetainfo সূত্রে খবর, যে নতুন ফিচার আইওএস বিটা টেস্টারদের জন্য চালু হতে চলেছে তার নাম Schedule group call। আগে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিডিও এবং অডিও কল পরিকল্পনা করে তা শিডিউল করে রাখতে পারবেন ইউজাররা। আপাতত বিটা টেস্টারদের মধ্যে এই ফিচারের রোল আউট চালু হলেও যাঁরা অ্যাপেলের TestFlight প্রোগ্রাম ইনস্টল করেছেন তাঁরাও এই ফিচারের সুবিধা পাবেন। তবে সবটাই হবে আইওএস ইউজারদের ক্ষেত্রে। হোয়াটসঅ্যাপের এই শিডিউল গ্রুপ কল ফিচার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য কবে চালু হবে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। আইফোনে iOS 23.4.0 ভার্সানে হোয়াটসঅ্যাপ আপডেট করা থাকলে এই ফিচারের সুবিধা পাবেন ইউজাররা। 

আইফোনে হোয়াটসঅ্যাপ আপডেট করা থাকলে গ্রুপের মধ্যে একটি শিডিউল কল বাটন দেখতে পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপের কল বাটনে ট্যাপ করলেই এই ফিচার দেখা যাবে। শিডিউল অপশনের সাহায্যে ইউজাররা বেছে নিতে পারবেন যে কখন কল শুরু করা যাবে। এমনকি একটি নাম দিয়েও হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কল শিডিউল করা যাবে। নির্দিষ্ট সময় হয়ে গেলে ইউজাররা একটি নোটিফিকেশন পাবেন যেখানে কলে যুক্ত হওয়ার বার্তা দেওয়া থাকবে ইউজারদের জন্য। 

হোয়াটসঅ্যাপ স্টেটাস

এতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে কেবল ছবি বা ভিডিও শেয়ার করার সুবিধা ছিল। তবে এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোট কিংবা অডিও ভার্সান যুক্ত করার ফিচারও চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপে। ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্টেটাসে দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে। এখনও এই ফিচার চালু হয়নি। চলছে শেষ পর্যায়ের কাজকর্ম। খুব তাড়াতাড়িই এই ফিচার চালু হতে পারে হোয়াটসঅ্যাপে। 

পিন মেসেজ

হোয়াটসঅ্যাপে চ্যাট পিন করে রাখার সুবিধা রয়েছে। তবে শোনা যাচ্ছে, এবার এমন ফিচার আসতে চলেছে যেখানে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের মধ্যেও বিভিন্ন মেসেজও পিন করে রাখা যাবে। এর ফলে কোনও দরকারি তথ্য সহজে খুঁজে পাওয়া যাবে। 

আরও পড়ুন- কর্মী ছাঁটাই প্রক্রিয়া থামছেই না ট্যুইটারে, ফের আশঙ্কার খবর, এবার চাকরি খোয়াতে পারেন প্রায় ২০০ জন

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget