এক্সপ্লোর

Nokia G60 5G: ভারতে আসছে নোকিয়ার নতুন ৫জি ফোন, দ্রুত শুরু হতে চলেছে প্রি-বুকিং

Nokia 5G Phone: ভারতে নোকিয়া জি৬০ ৫জি ফোনের দাম কত হতে পারে কিংবা এই ফোন কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

Nokia G60 5G: নোকিয়া জি৬০ ৫জি (Nokia G60 5G) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। খুব তাড়াতাড়ি নোকিয়ার (Nokia 5G Phone) এই নতুন ৫জি ফোন দেশে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। যদিও শোনা গিয়েছে যে নোকিয়া জি৬০ ৫জি ফোনের জন্য খুব তাড়াতাড়ি ভারতে প্রি-বুকিং (Pre-Booking) শুরু হবে। নোকিয়ার ভারতীয় ওয়েবসাইটে দেখা গিয়েছে এই ৫জি ফোন লঞ্চ হবে দুটো রঙে। এছাড়াও জানা গিয়েছে নোকিয়া জি৬০ ৫জি ফোনে থাকবে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। নোকিয়ার আসন্ন ৫জি ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। নোকিয়া জি৬০ ৫জি ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে।

গুগল পিক্সেল ৭ সিরিজ

কিছুদিন আগেই লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৬ সিরিজ। এবার শোনা গিয়েছে আসতে চলেছে গুগল পিক্সেল ৭ সিরিজ। এখানেও গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭এ, এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। গুগল পিক্সেল ৭এ ফোনে আগের মডেলের তুলনায় উন্নত মানে ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে।

নোকিয়া জি৬০ ৫জি

ভারতে নোকিয়া জি৬০ ৫জি ফোনের দাম কত হতে পারে কিংবা এই ফোনে কী কী স্পেসিফিকেশন থাকবে বা কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে কালো এবং আইস কালার শেডে নোকিয়া জি৬০ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। ডুয়াল সিম (ন্যানো) থাকতে পারে এই ফোনে। সেই সঙ্গে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট। এছাড়াও এই ফোনে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। তার উপরে সুরক্ষার জন্য থাকতে পারে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।

এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে থাকতে পারে ৫ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেনসর। আর সেলফির জন্য ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে ফেস আনলক ফিচার থাকারও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- ট্যুইটার হাতে নিয়েই বড় বদল করলেন মাস্ক ! চালু ডাউনভোট ফিচার

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget