এক্সপ্লোর

Nokia: ভারতে দুটো নতুন ফিচার ফোন লঞ্চ করেছে নোকিয়া, দেখে নিন দাম ও ফিচার

Nokia Feature Phone: সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Nokia 8210 4G এবং Nokia 110 (2022)- এই দু’ই ফিচার ফোন।

Nokia Feature Phone: ভারতে দু’টি ফিচার ফোন লঞ্চ করেছে নোকিয়া (Nokia)। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Nokia 8210 4G এবং Nokia 110 (2022)- এই দু’ই ফিচার ফোন (Nokia Feature Phone)। নোকিয়ার ফোন বরাবরই জনপ্রিয় ছিল ভারতে। ফিচার ফোন থেকে স্মার্টফোন সবেতেই একছত্র আধিপত্য ছিল এই সংস্থার। ভারতে উইন্ডোজ ফোনও চালু করেছিল নোকিয়া সংস্থাই। তবে হালফিলে আরও অনেক কোম্পানির অ্যান্ড্রয়েড ফোনের ভিড়ে ব্যবসায় কিছুটা ঘাটতি হয়েছে এই সংস্থার। কিন্তু তাও নোকিয়ার ফিচার ফোন এখনও ভারতে সমানতালে জনপ্রিয়। এবার দেখে নেওয়া যাক নোকিয়ার নতুন দুই ফিচার ফোনের দাম এবং বিভিন্ন ফিচার।

 Nokia 8210 4G- এর দাম ও উপলব্ধতা

এই ফোনের দাম ৩৯৯৯ টাকা। গাঢ় নীল এবং লাল রঙের শেডে লঞ্চ হয়েছে এই ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এবং নোকিয়া ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনে এক বছরের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে।

Nokia 110 (2022) ফোনের ফিচার, দাম এবং উপলব্ধতা

এই ফিচার ফোনের ক্ষেত্রে দুটো রঙের ভ্যারিয়েন্টের দাম আলাদা। cyan রঙের মডেলের জন্য দাম ১৬৯৯ টাকা। অন্যদিকে rose gold রঙের ভ্যারিয়েন্টের দাম ১৭৯৯ টাকা। এই ফোনে রয়েছে একটি বিল্ট-ইন রেয়ার ক্যামেরা, ওয়্যারলেস এফএম রেডিও, অটো কল রেকর্ডিং ফিচারের সাপোর্ট এবং বড় পরিমাণ স্টোরেজ। ১০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে নোকিয়ার এই ফিচার ফোনে। এছাড়াও ইন-বিল্ট টর্চ, জনপ্রিয় স্নেক গেমও রয়েছে নোকিয়া ১১০ (২০২২) ফোনে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও জানা গিয়েছে, নোকিয়ার এই ফিচার ফোনে রয়েছে মিউজিক প্লেয়ার এবং ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ। ইউজাররা এই ফোনে ৮০০০ গান স্টোর করে রাখাএর সুযোগ পাবেন। 

Nokia 8210 4G ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে Unisoc T107 SoC। এছাড়াও রয়েছে ৪৮ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি অনবোর্ড স্টোরেজ।
  • ডুয়াল সিমের কানেক্টিভিটিও রয়েছে এই ফোনে। জানা গিয়েছে, এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা বা বাড়ানো সম্ভব। রিমুভেবল ব্যাটারি রয়েছে এই ফোনে।
  • এছাড়াও নোকিয়ার নতুন ফোনে ০.৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। নোকিয়া ৮২১০ ৪জি ফোনে এফএম স্ট্রিমিং সাপোর্ট, একটি MP3 প্লেয়ার, ১৪৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে। নোকিয়ার দাবি এই ফোনে একবার চার্জ দিলে ২৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া সম্ভব।
  • একটি ২.৮ ইঞ্চির QVGA ডিসপ্লে রয়েছে নোকিয়ার এই ফোনে। Series 30+ অপারেটিং সিস্টেমের সাপোর্ট রয়েছে এই ফোনে।
  • একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি মাইক্রো এসইউবি পোর্ট রয়েছে নোকিয়া ৮২১০ ৪জি ফোনে।
  • এই ফোনের ওজন ১০৭ গ্রাম। ব্লুটুথ ভি৫ সাপোর্ট রয়েছে এই ফোনে। Snake, Tetris, BlackJack- এইসব গেম রয়েছে নোকিয়া ৮২১০ ৪জি ফোনে।

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে পারে মোটো জি৬২ ৫জি, দামই বা কত হতে পারে? 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget