এক্সপ্লোর

Moto G62 5G: ভারতে কবে লঞ্চ হতে পারে মোটো জি৬২ ৫জি, দামই বা কত হতে পারে?

Motorola G Series Phone: অগস্ট মাসে মোটোরোলা 'জি' সিরিজের দুটো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। মোটো জি৩২ লঞ্চ হবে ৯ অগস্ট। মোটো জি৬২ ৫জি লঞ্চের সম্ভাবনা ১১ অগস্ট।

Moto G62 5G: অগস্ট মাসে ভারতে দুটো ফোন লঞ্চ করতে পারে মোটোরোলা (Motorola)। লেনোভো অধিকৃত এই কোম্পানির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে মোটো জি৩২ (Moto G32) ফোন লঞ্চ হবে আগামী ৯ অগস্ট। সম্প্রতি শোনা গিয়েছে, মোটোরোলা ‘জি’ সিরিজের (Motorola G Series) আরও একটি ফোন এই অগস্ট মাসেই লঞ্চ হতে পারে দেশে। এবার লঞ্চ হতে চলেছে মোটো জি৬২ ৫জি (Moto G62 5G) ফোন। আগামী ১১ অগস্ট এই ফোন লঞ্চ হওয়ার কথা ভারতে। এর পাশাপাশি মোটো জি৩২ এবং মোটো জি৬২- এই দুই ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে।

ভারতে মোটো জি৩২ এবং মোটো জি৬২ ৫জি- এই দুই ফোনের সম্ভাব্য দাম

শোনা গিয়েছে, মোটো জি৩২ ফোনের দাম হতে পারে ১১ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকার মধ্যে। অন্যদিকে, মোটো জি৬২ ৫জি ফোনের দাম হতে পারে ১৫ হাজার টাকা থেকে ১৭ হাজার টাকার মধ্যে। তবে এই দুই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের রঙ এবং র‍্যাম ও স্টোরেজ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মোটো জি৩২ ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বলে জানা গিয়েছে। তবে মোটো জি৬২ ৫জি ফোন কবে লঞ্চ হবে এবং তা কোথা থেকে কেনা যাবে সেই ব্যাপারে নিশ্চিতভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

মোটো জি৬২ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে ৬.৫ ইঞ্চির একটি ফিল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর থাকতে পারে মোটো জি৬২ ৫জি ফোনে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র‍্যাম।
  • মোটো জি৬২ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসরও থাকার কথা শোনা গিয়েছে।
  • মোটো জি৬২ ৫জি ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। ফোনের সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

আরও পড়ুন- মোটোরোলা 'জি' সিরিজের নতুন বাজেট ফোন মোটো জি৩২ আসছে ভারতে, কবে লঞ্চ?

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget