এক্সপ্লোর

Nothing Phone (2): ভারতে কবে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন (২)? কোথা থেকে কেনা যাবে?

Nothing Phone (2): তিন বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সফটওয়্যার আপডেট এবং চার বছরের সিকিওরিটি আপডেট যুক্ত থাকবে নাথিং ফোন (২) মডেলে। 

Nothing Phone (2): ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন (২) (Nothing Phone 2)। আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। ১১ জুলাই নাথিং ফোন (২) ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে নাথিং ফোন (২) কেনা যাবে। ভারতে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই ফোন লঞ্চ হতে চলেছে। নাথিং ফোন (১)- এর সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হবে। এতদিন শোনা যাচ্ছিল নাথিং ফোন (১)- এর সঙ্গে ডিজাইনের ক্ষেত্রে অনেকটাই মিল থাকতে চলেছে নাথিং ফোন (২)- এর। তবে নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি জানিয়েছেন, দুই ফোন দেখতে আলাদা হবে। আগের ফোনের তুলনায় নতুন মডেল দেখতে আলাদা হবে বলে আভাস দিয়েছেন তিনি। 

কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে নাথিং ফোন (২)- এ

  • ফ্লিপকার্ট লিস্টিং অনুসারে এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে চলেছে।
  • বলা হচ্ছে, এই ফোন ১০০ শতাংশ রিসাইকেলড অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি হতে চলেছে।
  • এর মধ্যে ৮০ শতাংশের বেশি ফোনের প্লাস্টিক কম্পোনেন্ট সাসটেনেবল হতে চলেছে। 
  • নাথিং ফোন (২) মডেলে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। 
  • তিন বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সফটওয়্যার আপডেট এবং চার বছরের সিকিওরিটি আপডেট যুক্ত থাকবে নাথিং ফোন (২) মডেলে। 

নাথিং ফোন (২)- এর ডিজাইন

একটি অফিশিয়াল টিজার ইমেজে সম্প্রতি দেখা গিয়েছে নাথিং ফোন (১)- এর মতোই নতুন ফোনে ট্রাস্পারেন্ট গ্লাস ব্যাক থাকতে চলেছে। এই নিয়ে অনেক মিমও তৈরি হয়েছে। দুই ফোনের ডিজাইন একই হওয়া নিয়ে মশকরা করেছেন নেটিজেনদের অনেকেই। সেই প্রসঙ্গেই জবাব দিয়ে নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি জানিয়েছেন যে দু'টি ফোনের ডিজাইন আলাদা হবে। অর্থাৎ নাথিং ফোন (১)- এর মতো হুবহু দেখতে হবে না নাথিং ফোন (২)। পরিবর্তন চোখে লক্ষ্য করা যাবে। রাউন্ডেড কর্নার থাকতে পারে নতুন ফোনে। এছাড়াও স্বল্প কার্ভড ফ্রন্ট এবং রেয়ার প্যানেল থাকতে পারে নাথিং ফোন (২)- এর মধ্যে। 

নাথিং ফোন (২)- এর সম্ভাব্য দাম

১১ জুলাই সন্ধে ৮টা ৩০মিনিটে শুরু হবে ভার্চুয়াল ইভেন্ট। সেখানে লঞ্চ হবে নাথিং ফোন (২)। এই ফোনের দাম ৪০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে হতে পারে। নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। 

আরও পড়ুন- একঢাল ঘন -কালো চুল রয়েছে আপনার, লম্বা চুলের যত্নে অবশ্যই মেনে চলুন নিয়মগুলো

সেরা শিরোনাম

Nokia 300 Charge: একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে

ভিডিও

Suvendu Adhikari: পুজোর আগে ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী, লালবাজারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: TMC-র বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR
Nepal Flood: বিপর্যয়ের জেরে দিল্লি-কাঠমাণ্ডু মৈত্রী বাস পরিষেবা আগামীকাল পর্যন্ত বন্ধ | ABP Ananda
Nepal Flood News: বিধ্বস্ত নেপাল, কাঠমান্ডুতে সার দিয়ে দাঁড়িয়ে ট্রাক, গাড়ি | Kathmandu | ABP Ananda
TMC Bank Account: আরও ৪ অ্যাকাউন্ট খুলতে চেয়ে আর্জি কালীঘাট তৃণমূলের, ফেরাল হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget