এক্সপ্লোর

OnePlus 10 Pro ভারতে লঞ্চ হবে এই দিন, জেনে নিন স্পেকস ও ফিচার

OnePlus 10 Pro Launch:কোম্পানি বৃহস্পতিবারই ট্যুইটারে লঞ্চ ইভেন্টের একটি টিজার পোস্ট করেছে। সেখানে জানানো হয়েছে, ভারতের মডেলে স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলি জানুয়ারিতে লঞ্চ করা চিনের মডেলের মতোই হবে।

OnePlus 10 Pro Launch: আর অপেক্ষা করতে হবে না। ভারতে তাদের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চের তারিখ ঘোষণা করল ওয়ানপ্লাস। আগামী ৩১ মার্চ প্রকাশ্যে আসতে চলেছে OnePlus 10 Pro।

OnePlus 10 Pro Update: কী আছে ফোনে ?
কোম্পানি বৃহস্পতিবারই ট্যুইটারে লঞ্চ ইভেন্টের একটি টিজার পোস্ট করেছে। সেখানে জানানো হয়েছে, ভারতের মডেলে স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলি জানুয়ারিতে লঞ্চ করা চিনা মডেলের মতোই হবে। OnePlus 10 Pro হল কোম্পানির 2022 সালের প্রথম ফ্ল্যাগশিপ ফোন। যাতে একটি Snapdragon 8 Gen চিপসেট,  120Hz AMOLED ডিসপ্লে ও 80W দ্রুত চার্জিং সাপোর্ট থাকবে।

OnePlus 10 Pro Launch: ভারতের সঙ্গে হবে বিশ্ববাজারে লঞ্চ
ভারতে OnePlus 10 Pro-এর লঞ্চের তারিখ কোম্পানি ট্যুইটের মাধ্যমে ঘোষণা করেছে। যাতে ইভেন্টের সময় লহ লেখা হয়েছে, ''স্পেকস তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন, আর কী আশা করেন ?" এই ট্যুইট বুঝিয়ে দেয় ভারতীয় ভ্যরিয়েন্টের বৈশিষ্ট্যগুলি এই বছরের শুরুতে চিনে লঞ্চ হওয়া OnePlus 10 Pro মডেলের মতোই হবে। কোম্পানির ট্যুইট অনুযায়ী OnePlus 10 Pro লঞ্চ ইভেন্টটি 31 মার্চ IST সন্ধ্যা 7:30pm (2pm GMT/ 10am EDT)তে অনুষ্ঠিত হওয়ার কথা। 

OnePlus 10 Pro: সম্ভাব্য স্পেসিফিকেশন 

ডুয়াল-সিম (ন্যানো) ব্যবহার করা যাবে এই ফোনে। OnePlus 10 Pro চলবে Android 12-এ। স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চি QHD+ (1,440x3,216 পিক্সেল) কার্ভড LTPO 2.0 AMOLED ডিসপ্লে রয়েছে। যার রিফ্রেশ রেট 1Hz থেকে 120Hz এর মধ্যে হতে পারে। এই ফোনের ডিসপ্লে 1,300 নিটসের সর্বোচ্চ উজ্জ্বলতা ও কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা 
দেয়।OnePlus 10 Pro ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen প্রসেসরে চলবে। যাতে 12GB পর্যন্ত LPDDR5 RAM এর সাথে যুক্ত।

OnePlus 10 Pro: ক্যামেরা কেমন ফোনের ?

হ্যান্ডসেটটিতে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যেখানে একটি f/1.8 অ্যাপারচার লেন্স সহ একটি 48-মেগাপিক্সেল Sony IMX789 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। আল্ট্রা ওয়াইড ফটোগ্রাফির জন্য f/2.2 অ্যাপারচার লেন্স সহ একটি 50-মেগাপিক্সেল Samsung ISOCELL JN1 সেন্সর ও একটি 8-এর বৈশিষ্ট্য দিয়েছে কোম্পানি। 3.3x অপটিক্যাল জুম সহ টেলিফটো শ্যুটার রয়েছে স্মার্টফোনে। সামনে একটি 32-মেগাপিক্সেল Sony IMX615 ক্যামেরা সেন্সর ও একটি f/2.4 অ্যাপারচার লেন্স  পাবেন ডিভাইসে।

সেরা শিরোনাম

Financial Fraud: ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
Nokia 300 Charge: একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?

ভিডিও

Chopra News | পুলিশের জালে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | অগ্নি-বিধি 'অমান্য', অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিস
CM Suvendu Adhikari | 'গতবারের তুলনায় এবার ৫০% কম সংক্রমণ', দাবি মুখ্যমন্ত্রীর
Baduria News | খাদ্য-পুরসভা-পুলিশের অভিযান, রেস্তোরাঁ থেকে পচা মাংসের হদিশ!
Mahua Moitra News | ফের মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chirag Paswan : বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Viral Video: কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
Vi New Look : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Mumbai Indians: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
Janmashtami Pujo: ১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
Embed widget