এক্সপ্লোর

OnePlus 10R 5G: ওয়ানপ্লাসের এই ফোনের দামে অ্যামাজনে দুর্দান্ত অফার, কমল প্রায় ১০ হাজার টাকা

OnePlus Smartphone: অ্যামাজনে ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা।

OnePlus 10R 5G: ওয়ানপ্লাস ১০আর ৫জি (OnePlus Smartphone) ফোনের দাম কমেছে ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon)। গতবছর এপ্রিল মাসে ওয়ানপ্লাসের এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৩৮,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এখন এই মডেলের দাম ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ক্ষেত্রে একটি কুপন ভিত্তিক ছাড় রয়েছে যেখানে ক্রেতারা ৪০০০ টাকা ছাড় পাবেন। এর পাশাপাশি ব্যাঙ্কের কার্ড বা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে ফোন কিনলে ক্রেতারা ক্যাশব্যাক পাবেন। 

অ্যামাজনে বর্তমানে ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। এরপর কুপন ভিত্তিক ৪০০০ টাকা ছাড়ের ফলে ফোনের দাম হবে ৩০,৯৯৯ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড বা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। এর ফলে ফোনের দাম কমে হবে ২৯,৪৯৯ টাকা। অন্যদিকে আবার থাকছে এক্সচেঞ্জ অফারের সুবিধা। সেক্ষেত্রে ৩১,১৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। 

ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ধার্য হয়েছে ৩৮,৯৯৯ টাকা। এই ফোন ৩৪,৯৯৯ টাকাতেও কেনা যাবে। কুপন ভিত্তিক ছাড়ে ৪০০০ টাকা পাবেন ক্রেতারা। এই ভ্যারিয়েন্টের আসল দাম ৪২,৯৯৯ টাকা। জানা গিয়েছে, ব্যাঙ্ক অফারের মাধ্যমে এই ফোন অ্যামাজন থেকে ৩২,৯৯৯ টাকায় কেনা যাবে।

ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর ও ২ মেগাপিক্সেলের আরও একটি ম্যাক্রো শুটার। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ওয়ানপ্লাসের এই ফোনে ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

Redmi A2 Series: রেডমি এ২ (Redmi A2) এবং রেডমি এ২ প্লাস (Redmi A2 Plus) - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। রেডমির এই দুই ফোন বাজেট ফ্রেন্ডলি মডেল। অর্থাৎ আকাশছোঁয়া দাম নয় এই দুই ফোনের। রেডমি এ২ ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। এছাড়াও ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এর পাশাপাশি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা। রেডমি এ২ প্লাস ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা। কালো, হাল্কা সবুজ, হাল্কা নীল- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস- এই দুই ফোন। অ্যামাজনের পাশাপাশি Mi.com, Mi Home Stores এবং শাওমির রিটেল পার্টনার থেকে এই দুই ফোন কেনা যাবে। 

আরও পড়ুন- নীল, কমলা না কি সাদা? কোন পাসপোর্ট আপনার? কেন এত ভাগ?

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget