এক্সপ্লোর

OnePlus 12: লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২, সঙ্গে আসতে পারে একটি গেমিং স্মার্টফোন, কোন মডেল লঞ্চের সম্ভাবনা?

OnePlus Smartphone: ভারতে ওয়ানপ্লাস ১২ ফোনের যে মডেল লঞ্চ হবে তার ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি এখনও। তবে অনুমান চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে মিল থাকবে।

OnePlus 12: ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে আগামী মাসে অর্থাৎ ২০২৪ সালের শুরুতেই, জানুয়ারি মাসে। ইতিমধ্যেই চিনে এই ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে ভারত-সহ বিশ্বের একাধিক দেশে। ওয়ানপ্লাস ১২ ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে Hasselblad ব্র্যান্ডের রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে থাকবে একটি Sony LYT-808 সেনসর। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১২ ফোনের সঙ্গে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২আর মডেল। শোনা গিয়েছে, ২৩ জানুয়ারি ইউরোপ-সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১২ ফোন। অনুমান, এই দিনেই ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাসের এই মডেল। এর সঙ্গে ওয়ানপ্লাস আর সিরিজের ফোন ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) লঞ্চ হতে চলেছে। এটি একটি গেমিং ফোন হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোনে ওয়ানপ্লাস ১১আর মডেলের সাকসেসর। 

চিনে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১২ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা Sony LYT-808 সেনসর-সহ, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং, ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং, ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের ৪ এনএম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট রয়েছে। এর সঙ্গে ২৪ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যাড্রয়েড ১৪ বেসড ColorOS 14- এর সাপোর্ট থাকতে রয়েছে এই ফোনে। তার সঙ্গে ৬.৮২ ইঞ্চির LTPO OLED স্ক্রিন রয়েছে। 

ভারতে ওয়ানপ্লাস ১২ ফোনের যে মডেল লঞ্চ হবে তার ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি এখনও। তবে অনুমান চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে মিল থাকবে। অন্যদিকে ওয়ানপ্লাস ১২আর ভারতে লঞ্চ হবে কিনা বা হবে না- কোনও তথ্যই নিশ্চিত ভাবে জানা যায়নি।

ওয়ানপ্লাস ১২ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন (চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েট সাপেক্ষে)

  • ৬.৮২ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস LTPO OLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- র সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনে।
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ রয়েছে এই ফোনে।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-808 প্রাইমারি সেনসর যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত। এর সঙ্গে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো শুটার, এখানে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। আর রয়েছে ৪৮ মেগাপিক্সেলের সেনসর যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেনসর। 
  • ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোন। এছাড়াও রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি। 
  • এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন নষ্ট হবে না। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget