এক্সপ্লোর

OnePlus 12: ভারতে ওয়ানপ্লাস ১২ কবে লঞ্চ হতে পারে? কী কী ফিচার থাকতে পারে এই মডেলে?

OnePlus Smartphone: ওয়ানপ্লাস ১২ ফোনের সঙ্গে আরও একটি মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১২আর লঞ্চ হতে পারে যা ওয়ানপ্লাস ১১আর ফোনের সাকসেসর মডেল।

OnePlus 12: ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। কোয়ালকমের লেটেস্ট শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর নিয়ে ওয়ানপ্লাস ১২ ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকবে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। তিনটি রঙে এবং চারটি স্টোরেজ কনফিগারেশন ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১২। এই ফোন আসলে ওয়ানপ্লাস ১১- র (OnePlus 11) সাকসেসর মডেল যা এবছর ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে এই ফোন। আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে ওয়ানপ্লাস ১২ ফোন গ্লোবাল মার্কেটের সঙ্গে সঙ্গে ভারতেও লঞ্চ হতে পারে। ২৪ জানুয়ারি এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও ওয়ানপ্লাস সংস্থা আনুষ্ঠানিক ভাবে কোনও নিশ্চিত দিনক্ষণ ঘোষণা করেনি। কিন্তু বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষের দিকে এই ফোন লঞ্চ হতে পারে। 

ওয়ানপ্লাস ১২ ফোনের সঙ্গে আরও একটি মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১২আর লঞ্চ হতে পারে যা ওয়ানপ্লাস ১১আর ফোনের সাকসেসর মডেল। গ্লোবাল মার্কেটে ওয়ানপ্লাস ১২আর লঞ্চের সম্ভাবনার কথা শোনা গিয়েছে। তবে ভারতের বাজারে এই ফোন লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। 

ওয়ানপ্লাস ১২ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন (চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েট সাপেক্ষে)

  • ৬.৮২ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস LTPO OLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- র সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনে।
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ রয়েছে এই ফোনে।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-808 প্রাইমারি সেনসর যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত। এর সঙ্গে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো শুটার, এখানে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। আর রয়েছে ৪৮ মেগাপিক্সেলের সেনসর যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেনসর। 
  • ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোন। এছাড়াও রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি। 
  • এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন নষ্ট হবে না। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ স্টেটাসেও এইচডি ছবি-ভিডিও ! ইউজারদের জন্য আসছে নতুন ফিচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget