এক্সপ্লোর

OnePlus Earbuds: ১০ মিনিটের চার্জে ইয়ারবাডস চালু থাকবে প্রায় ৭ ঘণ্টা ! ইউজারদের কী চমক দিতে চলেছে ওয়ানপ্লাস?

OnePlus Buds 3: ওয়ানপ্লাস সংস্থার তরফে এক্স মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে পুরো চার্জ থাকলে এই ইয়ারবাডসে ৪৪ ঘন্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

OnePlus Earbuds: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) এবং ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) ফোনের সঙ্গে। আগামী ২৩ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস বাডস ৩ (OnePlus Buds 3)। আনুষ্ঠানিক লঞ্চের আগে ওয়ানপ্লাসের এই ইয়ারবাডসের বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় রয়েছে ইয়ারবাডসের ব্যাটারি এবং চার্জিং স্পেসিফিকেশন। ওয়ানপ্লাস সংস্থার তরফে এক্স মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে পুরো চার্জ থাকলে এই ইয়ারবাডসে ৪৪ ঘন্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে। মাত্র ১০ মিনিটের চার্জে এই ইয়ারবাডসে প্রায় ৭ ঘন্টা শোনা যাবে বলেও দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। চিনে ওয়ানপ্লাস বাডস ৩ ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। সেখানেও একই ধরনের ব্যাটারি ব্যাকআপ নিয়েই লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। ওয়ানপ্লাস সংস্থার দাবি চিনে লঞ্চ হওয়া ইয়ারবাডসে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু থাকলেও একবার চার্জ দিলে ৬.৫ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাবেন ইউজাররা। আর চার্জিং কেস সমেত এই প্লেব্যাক পাওয়া যাবে ২৮ ঘণ্টা পর্যন্ত। 

একনজরে ওয়ানপ্লাস বাডস ৩ - এর স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক (চিনের ভ্যারিয়েন্ট)

  • এই ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে 94ms লো ল্যাটেন্সি মোড। 
  • এই ওয়্যারলেস ইয়ারবাডসে দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন ইউজাররা। LHDC 5.0 Hi-Res Audio টেকনোলজির সাপোর্ট রয়েছে এখানে। 
  • অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকার কারণে এই মোড চালু থাকলে আশপাশে অপ্রয়োজনীয় শব্দ আপনার কানে আসবে না। 
  • ওয়ানপ্লাস বাডস ৩ ইয়ারবাডসে তিনটি মাইক্রোফোন রয়েছে। এর সঙ্গে রয়েছে টাচ কন্ট্রোল ফিচারের সাপোর্ট। এর সাহায্যে মিউজিক প্লেব্যাক, ভলিউম অ্যাডজাস্টমেট অর্থাৎ গান পরিবর্তন এবং আওয়াজ কমানো-বাড়ানো সম্ভব।
  • এই ইয়ারবাডসে রয়েছে 3D surround space সাউন্ড এফেক্ট এবং Dynamic Bass টেকনোলজি। একটি 58mAh ব্যাটারি রয়েছে ওয়ানপ্লাসের এই ইয়ারবাডসে। আর চার্জিং কেসে রয়েছে 520mAh ব্যাটারি। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে। রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ভারতে ওয়ানপ্লাস বাডস ৩- এর দাম কত হতে পারে

চিনে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে CNY 499 দামে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮০০ টাকা। ভারতে ওয়ানপ্লাস বাডস ৩- এর দাম এর আশপাশেই থাকবে বলে অনুমান। তবে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। এই ইয়ারবাডসের ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার এবং স্পেসিফিকেশন চিনে লঞ্চ হওয়া মডেলের মতো অনেকটাই হতে পারে বলে অনুমান। এক্ষেত্রেই সুনির্দিষ্ট ভাবে কিছু প্রকাশ্যে আসেনি। 

আরও পড়ুন- রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজে থাকতে চলেছে 120x Super Zoom, আর কী কী ক্যামেরা ফিচার থাকবে?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget