এক্সপ্লোর

Realme 12 Pro 5G Series: রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজে থাকতে চলেছে 120x Super Zoom, আর কী কী ক্যামেরা ফিচার থাকবে?

Realme Smartphones: রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১২ প্রো ৫জি বেস মডেল। এই ভ্যানিলা মডেল ছাড়াও থাকছে রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোন।

Realme 12 Pro 5G Series: রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ (Realme 12 Pro 5G Series) ভারতে লঞ্চ হতে চলেছে ২৯ জানুয়ারি। রিয়েলমি ১২ প্রো (Realme 12 Pro) এবং রিয়েলমি ১২ প্রো প্লাস (Realme 12 Pro Plus), এই দু'টি মডেল লঞ্চ হবে একথা আগেই জানা গিয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে, এই স্মার্টফোন সিরিজে তৃতীয় মডেল হিসেবে লঞ্চ হতে পারে রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ফোনও। তবে এই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রো এবং প্রো প্লাস- এই দুই ফোন নিশিচত ভাবেই লঞ্চ হবে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ইতিমধ্যেই রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। তার মধ্যে সম্প্রতি নিশ্চিত ভাবে জানা গিয়েছে রিয়েলমি ১২ প্রো ৫জি স্মার্টফোন সিরিজের একটি ফোনে ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ লেন্স থাকবে। এই স্মার্টফোন সিরিজের একটি ফোনে Sony IMX890 সেনসর থাকবে এবং তার সঙ্গে যুক্ত থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। অন্যদিকে আবার শোনা গিয়েছে রিয়েলমি ১২ প্রো ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। আর রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট। 

Realme 12 Pro 5G Series: এক্স মাধ্যমে রিয়েলমি সংস্থা তাদের আসন্ন রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করেছে। সেখানেই সংস্থার তরফে জানানো হয়েছে এই স্মার্টফোন সিরিজের ফোনে ১২০এক্স জুম সাপোর্ট থাকবে। এছাড়াও বলা হয়েছে ৬৪ মেগাপিক্সেলের যে OmniVision OV64B পেরিক্সোপ লেন্স থাকবে সেখানে সেনসরের সাইজ 1/2 ইঞ্চি হতে পারে। রিয়েলমি ১২ প্রো ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর থাকতে পারে এবং এখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। রিয়েলমি ১২ প্রো- এই রেগুলার মডেলে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ইউনিট লক্ষ্য করা যাবে বলেও শোনা গিয়েছে। রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনের সঙ্গে নতুন ফোনের ক্যামেরা ফিচার মিল থাকতে পারে। আগামী ২৯ জানুয়ারি দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে রিয়েলমি ১২ প্রো সিরিজ। আর এই ৫জি স্মার্টফোন সিরিজের ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 

রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে ১২ জিবি র‍্যাম থাকতে পারে। এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে। রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৬৭ ওয়াতের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই দুই ফোনে ৬.৭ ইঞ্চির curved-edge full-HD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে এবং রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

আরও পড়ুন- ২ হাজার টাকার কমে অ্যামাজন থেকে ২০,০০০ এমএএইচের কোন কোন পাওয়ার ব্যাঙ্ক কেনা যাবে?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget