এক্সপ্লোর

OnePlus Nord 2 5G Launched: ২৭,৯৯৯ টাকায় বেস ভ্যারিয়েন্ট, কোথায় আলাদা OnePlus Nord 2 5G

ক্রেতাদের চাহিদা অনুয়ায়ী নতুন মডেলের তিনটি ভ্যারিয়েন্ট এনেছে ওয়ানপ্লাস। ৬জিবি ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। আগামী ২৬ জুলাই থেকে অ্যামাজনে পাওয়া যাবে এই ফোন।

নয়া দিল্লি: ভারতের বাজারে লঞ্চ করল OnePlus Nord 2 5G। পুরোনো মডেলে চারটে ক্যামেরা থাকলেও নতুন ফোনে দেওয়া হয়েছে তিনটে সেন্সর। ২৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে ফোনের বেস ভ্যারিয়েন্ট।

OnePlus Nord 2 5G-এর দাম

ক্রেতাদের চাহিদা অনুয়ায়ী নতুন মডেলের তিনটি ভ্যারিয়েন্ট এনেছে ওয়ানপ্লাস। ৬জিবি, ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। পাশাপাশি ৮জিবি RAM ও ১২৮ জিবি মডেলের ২৯৯৯৯ টাকা দাম রেখেছে কোম্পানি। সবথেকে বেশি দাম ধরা হয়েছে ১২জিবি ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের। টপ মডেল নিতে গেলে ৩৪,৯৯৯টাকা দিতে হবে ক্রেতাকে। ব্লু হেজ, গ্রে সিয়েরা ছাড়াও গ্রিন উড রঙে বাজারে এসেছে এই ফোন। তবে বেস ভ্যারিয়েন্ট কেবল 'ব্লু হেজ' রঙেই পাওয়া যাবে।

আগামী ২৬ জুলাই থেকে অ্যামাজনে পাওয়া যাবে এই ফোন। তবে সবার জন্য এই সুযোগ থাকছে না। কেবল অ্যামাজন প্রাইম মেম্বাররাই এই ফোন কেনার সুযোগ পাবেন। যদিও ২৮ জুলাই থেকে সবার জন্য খুলে যাবে নর্ড ২ কেনার দরজা। সেক্ষেত্রে ওয়ান প্লাসের অফিসিয়াল সাইট, রিটেইল আউটলেট ছাড়াও রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, বাজাজ ইলেকট্রনিক্সে পাওয়া যাবে এই ফোন। 

OnePlus Nord 2 5G-র স্পেসিফিকেশন

৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনে। ৯০ হার্টজের রিফ্রেশ রেটের পাশাপাশি ৪১০ পিক্সেল পার ইঞ্চ(পিপিআই) ডেনসিটি থাকায় ফোনের ডিসপ্লে নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। তবে স্ন্যাপড্রাগন প্রসেসরের পথে হাঁটেনি ওয়ানপ্লাস। পরিবর্তে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। পাশাপাশি দীর্ঘ সময় চার্জ থাকার জন্য ৪৫০০এমএএইচের ব্যাটারি দিয়েছে কোম্পানি। যা ৬৫ ওয়াটের ওয়ার্প চার্জ সাপোর্ট করে।

পুরোনো নর্ডের ক্যামেরার সংখ্যা বেশি থাকলেও এবার ক্যামেরা আপগ্রেড করেছে কোম্পানি। ফোনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। যাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশনের সুবিধা। এ ছাড়়াও আল্ট্রা ওয়াইড ছবি তোলার জন্য ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। যা ইলেকট্রনিক ইমেজ স্টেবলাইজেশন সাপোর্ট করে। বাকি ২ মেগাপিক্সেলের মনোক্রম ক্যামেরা দিয়েছে ওয়ানপ্লাস। সেলফি ক্যামেরার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের সেন্সর।

সেরা শিরোনাম

Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
boAt Soundbars : বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
'80 Photo Trend: ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?

ভিডিও

Nandigram By-Election। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-র প্রার্থী। TMC News
Suvendu Adhikari:
Humayun Kabir:
Tapas Roy on TMC:
Rahul Gandhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget