এক্সপ্লোর

OnePlus Nord 2 Price: ৩২,০০০ টাকা থেকে শুরু, OnePlus Nord 2-এর সম্ভাব্য দাম প্রকাশ্যে

OnePlus Nord 2-এর সম্ভাব্য দাম ঘিরে শোরগোল শুরু হয়ে গেল মার্কেটে। টেক সাইটগুলির লিকড প্রাইস বলছে, ৩১,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে নর্ডের নতুন মডেলের দাম। সম্প্রতি এই দাম সামনে এনেছে ৯১ মোবাইলস।

নয়াদিল্লি : ভারতের বাজারে আত্মপ্রকাশের কথা আগামী ২২ জুলাই। তার আগেই OnePlus Nord 2-এর সম্ভাব্য দাম ঘিরে শোরগোল শুরু হয়ে গেল বাজারে। টেক সাইটগুলির লিকড প্রাইস বলছে, ৩১,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে ওয়ানপ্লাস নর্ডের নতুন মডেলের দাম। 

OnePlus Nord 2-এর সম্ভাব্য দাম

সম্প্রতি ওয়ানপ্লাস নর্ডের নতুন মডেলের দাম সামনে এনেছে ৯১ মোবাইলস। টিপস্টার যোগেশের কথা উল্লেখ করে এই সম্ভাব্য দাম প্রকাশ্যে এনেছে টেক সাইটটি। যেখানে বলা হয়েছে, নতুন নর্ডে দুটি ভ্যারিয়েন্ট আনতে চলেছে ওয়ানপ্লাস। যার মধ্যে একটি ৮ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্ট হবে। যার বাজার মূল্য হতে পারে ৩১,৯৯৯টাকা। অন্য ভ্যারিয়েন্টটি হতে পারে ১২ জিবি ২৫৬ জিবির। এই ক্ষেত্রে তার আনুমানিক দাম হতে পারে ৩৪,৯৯৯ টাকা। 

নর্ডের পুরোনো দামের দিকে তাকালে দেখা যাবে,গত বছর ২৪,৯৯৯ টাকায় বাজারে এসেছিল নর্ড। তবে এটা ছিল কোম্পানির বেস ভ্যারিয়েন্ট। ৬ জিবি ৬৪ জিবি স্টোরেজ ছিল এই ফোনে। তবে ৮জিবি ও ১২৮ জিবির পাশাপাশি ১২ জিবি ২৫৬ জিবির স্টোরেজ ভ্যারিয়েন্টও এনেছিল ওয়ানপ্লাস নর্ড। সেক্ষেত্রে যথাক্রমে তাদের দাম রাখা হয়েছিল ২৭,৯৯৯ টাকা ও ২৯,৯৯৯টাকা।

OnePlus Nord 2-এর স্পেসিফিকেশন

নতুন ফোনে স্ন্যাপড্রাগন চিপসেটের পরিবর্তে মিডিয়াটেকের প্রসেসর দিচ্ছে ওয়ানপ্লাস। নতুন ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর ডাইমেনসিটি ১২০০। ডিজাইন ল্যাঙ্গোয়েজের ক্ষেত্রে নতুন কিছু ভাবেননি এই সংস্থার কর্তারা। বিভিন্ন সাইটের গোপন ছবি বলছে, ওয়ানপ্লাস ৯-এর ডিজাইন মেনেই আনা হচ্ছে নয়া ফোন। ক্যামেরার ক্ষেত্রে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে ওয়ানপ্লাস। ফাস্ট চার্জিংয়ের সঙ্গে দেওয়া হয়েছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি।

কেমন হতে পারে ক্যামেরা সেন্সর ?

টেক ব্লগাররা বলছেন, নতুন নর্ডে তিনটি সেন্সর রাখছে ওয়ানপ্লাস। ফোনের পিছনে আয়তাকার ক্যামেরা মডিউলের মধ্যেই থাকছে ফ্ল্যাশের সুবিধা। তবে হ্যাসলব্লেড-এর সেন্সর না থাকার সম্ভাবনাই বেশি OnePlus Nord 2-তে।ফোনে ৫০ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর দেবে ওয়ানপ্লাস। যা সোনির আইএমএক্স-৭৬৬ সেন্সরও হতে পারে। এছাড়াও ফোনে সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর থাকতে পারে। ফোনে দেওয়া হতে পারে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার।

OnePlus Nord 2 ডিসপ্লে 

OnePlus Nord 2-তে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। যার রিফ্রেস রেট থাকবে ৯০ হার্টজ। সঙ্গে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবারও পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে নর্ডের নতুন মডেলে। সম্প্রতি ২২,৯৯৯ টাকায় OnePlus Nord ce-র বেস ভেরিয়্যান্ট লঞ্চ করেছিল কোম্পানি। যেখানে ওয়ানপ্লাস নর্ডের দাম গত বছর শুরু হয়েছিল ২৪,৯৯৯ টাকা থেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
Smartphones Under Rs 15000: ১৫ হাজারের কমে 'গ্যালাক্সি' ৫জি ফোন ভারতে আনছে স্যামসাং, কী কী ফিচার রয়েছে?
১৫ হাজারের কমে 'গ্যালাক্সি' ৫জি ফোন ভারতে আনছে স্যামসাং, কী কী ফিচার রয়েছে?
Instagram Down: ইউটিউবের পর এবার 'ডাউন' ইনস্টাগ্রাম ! মেসেজ করতে গিয়ে সমস্যায় ইউজাররা
ইউটিউবের পর এবার 'ডাউন' ইনস্টাগ্রাম ! মেসেজ করতে গিয়ে সমস্যায় ইউজাররা

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget