এক্সপ্লোর

OnePlus Nord 3 5G: ভারতে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

OnePlus Smartphone: এই ফোনে থাকতে পারে একটি ৬.৭ ইঞ্চির ১.৫কে রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

OnePlus Nord 3 5G: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন। প্রযুক্তি ও গ্যাজেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এই ফোন আসলে OnePlus Ace 2V ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। ওয়ানপ্লাস নর্ড সিরিজের আসন্ন ফোন ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে। ওয়ানপ্লাসের ভারতীয় ওয়েবসাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। অতএব ভারতে এই ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন ১২ জিবি এবং ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। জুন মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে, তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের দাম ৩০ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকার মধ্যে হতে পারে। সম্ভবত কালো রঙে এই ফোন লঞ্চ হতে পারে।  

ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন 

এই ফোনে থাকতে পারে একটি ৬.৭ ইঞ্চির ১.৫কে রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এর সঙ্গে আলট্রা ওয়াইড লেন্স যুক্ত ৮ মেগাপিক্সেলের সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

Realme Narzo N53: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এ৫৩ (Realme Narzo N53) ফোন। ফেদার ব্ল্যাক এবং ফেদার গোল্ড রঙে লঞ্চ হয়েছে এই ফোন। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে রিয়েলমি নারজো এন৫৩ ফোন লঞ্চ হয়েছে। এই দুই মডেলের দাম যথাক্রমে ৮৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। রিয়েলমি সংস্থার দাবি এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। 

আরও পড়ুন- উজ্জ্বল ত্বক পেতে প্রতিদিনের ডায়েটে থাকুক এই পাঁচটি ড্রাই-ফ্রুটস এবং নাটস

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget