এক্সপ্লোর

OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, দাম কত হতে পারে?

OnePlus Nord 3 5G: ওয়ানপ্লাসের আসন্ন এই ৫জি ফোনের দাম ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে হতে পারে। 

OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি (OnePlus Nord 3 5G) ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ২ (OnePlus NOrd 2 ) ফোনের সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে। ২০২১ সালের জুলাই মাসে ওয়ানপ্লাস নর্ড ২ ফোন লঞ্চ হয়েছিল। তার দু'বছর পরে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে, ভারতে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। তবে এখনও ভারতে এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, মে মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মাঝামাঝি সময়ে এই ফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি ওয়ানপ্লাস সংস্থার ওয়েবসাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। অতএব ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন যে আর কিছুদিনের মধ্যেই ভারতে আসছে, সেটা মোটামুটি নিশ্চিত। টিপস্টার মুকুল শর্মা ট্যুইটে জানিয়েছেন যে ওয়ানপ্লাসের ভারতীয় ওয়েবসাইটে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের নাম দেখা গিয়েছে।

ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন 

এই ফোনে থাকতে পারে একটি ৬.৭ ইঞ্চির ১.৫কে রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এর সঙ্গে আলট্রা ওয়াইড লেন্স যুক্ত ৮ মেগাপিক্সেলের সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের সম্ভাব্য

ওয়ানপ্লাসের আসন্ন এই ৫জি ফোনের দাম ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে হতে পারে। 

Realme Smartphone: রিয়েলমি ১১ সিরিজ (Realme 11 Series) ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি ১১ প্রো প্লাস (Realme 11 Pro Plus) এবং রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। সূত্রের খবর, আগামী ১৬ মে রিয়েলমি ১১ সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চ হবে। তবে রিয়েলমি সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে এই দুই ফোন লঞ্চের কোনও দিনক্ষণ জানানো হয়নি। অন্যদিকে চিনে রিয়েলমি ১১ সিরিজের এই দুই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও রিয়েলমির এই ফোনে ভিভো এক্স৯০ প্রো এবং শাওমি ১৩ আলট্রা ফোনের মতো আকর্ষণীয় ক্যামেরা রয়েছে। 

আরও পড়ুন- চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Orkut: 'অরকুট' ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget