এক্সপ্লোর

OnePlus Nord CE 3 Lite 5G: ওয়ানপ্লাসের নতুন ফোনে দুর্দান্ত চার্জিং ফিচার, একবার চার্জ দিলেই নাগাড়ে চলবে সারাদিন

OnePlus Smartphone: এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর।

OnePlus Nord CE 3 Lite 5G: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি (OnePlus Nord Ce 3 Lite 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। গতবছর লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোন। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছ ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন। এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোনের দাম

ভারতে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্তোড়েজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। প্যাস্টেল লাইম এবং ক্রোম্যাটিম গ্রে- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোন। আগামী ১১ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ওয়ানপ্লাসের অনলাইন স্টোর এবং অ্যামাজন ইন্ডিয়ার সাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোরে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড বা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে এই ফোন কিনলে ১০০০ টাকা ফ্ল্যাট ছাড় পাবেন ক্রেতারা। 

ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

  • ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১২ এবং OxygenOS 13.1- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। দুটো OxygenOS আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। ডুয়াল স্টিরিও স্পিকারের সঙ্গে এই ফোনে রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচারও।
  • জানা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোনে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। একবার চার্জ দিলে সারাদিন ভালভাবেই এই ফোন ব্যবহার করা যাবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। 

আরও পড়ুন- উধাও ব্লু বার্ড, তার বদলে এ কে? বদল ট্যুইটারে

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget