এক্সপ্লোর

OnePlus Nord CE 3 Price Cut: ফের ভারতে দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের, এখন কত টাকায় কেনা যাবে?

OnePlus Nord CE 3 Price Down: এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৩ বেসড অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।

OnePlus Nord CE 3 Price Cut: ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord Ce 3) ফোনের দাম (Price Cut) আবারও কমেছে। গতবছর অর্থাৎ ২০২৩ সালের জুন মাসে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এরপর গতবছর নভেম্বর মাসেই প্রথমবার দাম (OnePlus Nord CE 3 Price Dropped) কমেছিল এই ফোনের। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি (8 GB RAM And 128 GB Storage) স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম লঞ্চের সময়ের তুলনায় কমেছিল ২০০০ টাকা। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৩ বেসড অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। সম্প্রতি ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের সাকসেসর মডেল ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনও ভারতে লঞ্চ হয়েছে। 

দাম কমার পর এখন ভারতে কত টাকায় কেনা যাবে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোন 

গতবছর জুন মাসে লঞ্চের সময় এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ছিল ২৬,৯৯৯ টাকা। নভেম্বর মাসে এই ফোনের দাম কমেছিল এবং সেই সময় দাম হয়েছিল ২৪,৯৯৯ টাকা। এখন ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯০ টাকা। নভেম্বর মাসের তুলনায় আরও ২০০৯ টাকা দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের বেস মডেলের। এর পরেও থাকছে ব্যাঙ্ক ডিসকাউন্ট। আইসিআইসিআই এবং এইচডিএফসি- এই দুই ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। তার ফলে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হবে ২০,৯৯০ টাকা। 

ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে ২২,৯৯৯ টাকা। নভেম্বরের তুলনায় ২০০০ টাকা কমে। Aqua Surge এবং Grey Shimmer- এই দুই রঙে কেনা যাবে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোন। শুধুমাত্র ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দামই কমেছে। ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে ছাড় নেই। 

আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু রিয়েলমি পি১ ৫জি সিরিজের, দাম কত ফোনের, কী কী অফার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget