এক্সপ্লোর

OnePlus Smartphones: আজই লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪, লঞ্চের আগে দেখে নেওয়া যাক এই ফোন সম্পর্কে কিছু তথ্য

OnePlus Nord CE 4: এই ফোন লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের সাকসেসর মডেল হিসেবে। লঞ্চের আগে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। জানা গিয়েছে বেশ কিছু সম্ভাব্য ফিচারও।

OnePlus Smartphones: আজ অর্থাৎ ১ এপ্রিল লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ (OnePlus Nord CE 4) ফোন। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) এই ফোন লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) ফোনের সাকসেসর মডেল হিসেবে। ইতিমধ্যেই এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। এর পাশাপাশি ওয়ানপ্লাস সংস্থা এই ফোনের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন নিশ্চিত ভাবে জানিয়েছে। এছাড়াও জানা গিয়েছে বেশ কয়েকটি সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন। তাহলে চলুন ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের ভারত আনুষ্ঠানিক লঞ্চের আগে একঝলকে দেখে নেওয়া যাক যে এতদিন এই ফোন সম্পর্কী কী কী তথ্য জানা গিয়েছে।

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের সম্ভাব্য দাম 

শোনা যাচ্ছে, এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। তার দাম ২৬,৯৯৯ টাকা হতে পারে। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন এই ফোনের একটি ভ্যারিয়েন্টে ১২ জিবি র‍্যাম থাকারও সম্ভাবনা রয়েছে। আর স্টোরেজের পরিমাণ হবে ২৫৬ জিবি। এই মডেলের দাম হতে পারে ২৮,৯৯৯ টাকা। 

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের নিশ্চিত এবং সম্ভাব্য কয়েকটি ফিচার এবং স্পেসিফিকেশন 

  • এই ফোনে ৬.৭ ইঞ্চির Fluid AMOLED ডিসপ্লে থাকবে বলে শোনা গিয়েছে এবং তার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট থাকবে বলে জানিয়েছে সংস্থা। 
  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে ১০০ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে যার সাহায্যে এক থেকে একশ শতাংশ চার্জ হবে মাত্র ২৯ মিনিটে। 
  • এই ফোনে ইনবিল্ট ৮ জিবি র‍্যাম থাকবে যা ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। এটি একটি ৫জি ফোন হতে চলেছে।
  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে ৫৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে চলেছে। 
  • এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। এটি Sony LYT-600 সেনসর হতে পারে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে যেখানে আবার Sony IMX355 সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ স্মার্টফোন, কোন কোন মডেল লঞ্চ হতে পারে? রইল তালিকা 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget