এক্সপ্লোর

OnePlus First Tablet: ওয়ানপ্লাসের প্রথম ট্যাব কেনা যাবে কোথা থেকে?

Tablet: ওয়ানপ্লাসের প্রথম ট্যাবের ব্যাক প্যানেলে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। আর ট্যাবের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

OnePlus Pad: ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১১ সিরিজের (OnePlus 11 Series Phone) দুটো নতুন ফোন ওয়ানপ্লাস ১১ এবং ওয়ানপ্লাস ১১আর। এই ফোন দু'টির সঙ্গেই ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছিল যে তারা ওয়ানপ্লাস প্যাড (OnePlus Pad) লঞ্চ করেছে। এই প্রথম ওয়ানপ্লাস সংস্থা ট্যাবলেট লঞ্চ করেছে। সম্প্রতি শোনা গিয়েছে, এই ট্যাব কেনা যাবে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। তবে এখনই চাইলে এই ট্যাব কিনতে পারবেন না আগ্রহীরা। কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের। জানা গিয়েছে, এপ্রিল মাস থেকে ফ্লিপকার্টের মাধ্যমে ওয়ানপ্লাসের এই ট্যাবলেট কেনা যাবে। এপ্রিল মাসেই শুরু হবে প্রি-অর্ডারের প্রক্রিয়া। তবে ওয়ানপ্লাস সংস্থার প্রথম ট্যাবলেটের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। 

ওয়ানপ্লাস প্যাডের ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ট্যাবে রয়েছে ১১.৬ ইঞ্চির একটি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ চিপসেট রয়েছে ওয়ানপ্লাসের এই ট্যাবলেটে। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। 
  • ওয়ানপ্লাসের প্রথম ট্যাবের ব্যাক প্যানেলে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। আর ট্যাবের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • এছাড়াও এই ট্যাবে রয়েছে ৯৫১০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের মতো ব্যাটারির নিরাপত্তার কারণে এই ট্যাবে রয়েছে Battery Health Engine। 
  • ওয়ানপ্লাসের এই ট্যাব পরিচালিত হবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাহায্যে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ট্যাবে রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩ সাপোর্ট। এছাড়াও রয়েছে সেলুলার ডেটা শেয়ারিং ফিচার। ওয়ানপ্লাস ফোনের সঙ্গে এই ট্যাব অটো কানেক্ট হয়ে যাবে, তেমনই ফিচার রয়েছে। 

Oppo Find N2 Flip: ওপ্পো (Oppo) সংস্থা আগেই জানিয়েছিল যে ভারতে তাদের নতুন ফোল্ডেবল ফোন (Foldable Phone) লঞ্চ হতে চলেছে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ- এই ফোন লঞ্চ হবে। গ্লোবাল মার্কেটের পাশাপাশি লঞ্চ হবে ভারতেও। আগামী ১৫ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

iQoo Neo 7 5G: ফেব্রুয়ারি মাসে ভারতে বেশ কয়েকটি স্মার্টফোন (Smartphone) লঞ্চ হতে চলেছে। তার মধ্যে অন্যতম হল ভিভো- র (Vivo) সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার ফোন (iQoo Neo 7 5G)। জানা গিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন। আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম এবং সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। 

আরও পড়ুন- জমজমাট ফেব্রুয়ারি, ভারতে আসছে এই ৫জি ফোন, দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকার সম্ভাবনা

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget