এক্সপ্লোর

Oppo Phones: ২০ হাজারের কমেই পেয়ে যাবেন ওপ্পোর এই ফোন, রয়েছে শক্তিশালী ব্যাটারি, নজরকাড়া ক্যামেরা

Oppo A3 Pro: এই ফোনে ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। 

Oppo Phones: ওপ্পো এ৩ প্রো (Oppo A3 Pro) ফোন লঞ্চ হয়েছে ভারতে। চিনে আগেই এই ফোন লঞ্চ হয়েছিল। ভারতীয় ভ্যারিয়েন্ট তার একদম আলাদা হয়েই লঞ্চ হয়েছে। মূল ফারাক রয়েছে রেয়ার ক্যামেরা মডিউলে। ওপ্পো এ৩ প্রো ফোনের (Oppo Smartphones) ভারতীয় মডেলের আয়তাকার পিল-শেপ ক্যামেরা আইল্যান্ড রয়েছে। চিনে গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল নিয়ে লঞ্চ হয়েছিল এই ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ওপ্পো এ৩ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর। 

ভারতে ওপ্পো এ৩ প্রো ফোনের দাম কত এবং কোথা থেকে কেনা যাবে 

ভারতে ওপ্পো এ৩ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট যার দাম ১৯,৯৯৯ টাকা। ওপ্পো ইন্ডিয়া অনলাইন স্টোর, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে অনলাইনে এই ফোন কেনা যাবে। আর অফলাইনে পাওয়া যাবে দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে। 

ওপ্পো এ৩ প্রো ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা কী কী অফার পাবেন, দেখে নিন 

এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই কার্ড, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। ডেবিট কার্ডের ট্রানজাকশনে এই ছাড় পাওয়া যাবে। ক্রেতারা নো-কস্ট ইএমআই পেমেন্টের ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টের অপশনও পাবেন। Moonlight Purple এবং Starry Black- এই দুই রঙে ওপ্পো এ৩ প্রো ফোন ভারতে লঞ্চ হয়েছে। 

ওপ্পো এ৩ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14 
  • এই ফোনের র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে ভার্চুয়াল ভাবে এই র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। 
  • ওপ্পো এ৩ প্রো ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে অসংখ্য এআই ফিচার। 
  • এই ফোনে ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। 
  • ওপ্পো এ৩ প্রো ফোন ৭.৬৮ মিলিমিটার পুরু এবং ওজন ১৮৬ গ্রাম। 

আরও পড়ুন- ঝিনুকের মতো দেখতে ফোন ! ভারতে এবার কোন ফোন লঞ্চ করবে মোটোরোলা ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget