এক্সপ্লোর

Motorola Foldable Smartphones: ঝিনুকের মতো দেখতে ফোন ! ভারতে এবার কোন ফোন লঞ্চ করবে মোটোরোলা ?

Clamshell Style Foldable Phone: মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোনে একটি ৪০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা শোনা গিয়েছে।

Motorola Foldable Smartphones: ভারতে ক্রমশ চাহিদা বাড়ছে ফোল্ডেবল ফোনের (Foldable Phones)। তাই চিনের পর এবার ভারতেও মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোন (Motorola Razr 50 Ultra) লঞ্চ হবে বলে জানিয়েছে সংস্থা। এটি একটি clamshell স্টাইলের ফোল্ডেবল ফোন। এই clamshell স্টাইল বলতে বোঝায় ঝিনুকের মতো দেখতে জিনিস। যা ঢাকনা খোলা যাবে। লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলার এই রেজর ৫০ আলট্রা ফোনও অনেকটা এই স্টাইলের তৈরি হয়েছে। ভারতে লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইট থেকে কেনা যাবে, সেটাই নিশ্চিত ভাবে জানা গিয়েছে। মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোনে থাকতে চলেছে এআই ফিচার। চিনে আগামী ২৫ জুন লঞ্চ হতে চলেছে মোটোরোলার এই clamshell স্টাইলের ফোল্ডেবল ফোন। অনুমান তার পর জুন মাসের একদম শেষভাগে কিংবা জুলাই মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হতে পারে মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোন। 

কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে মোটোরোলার আসন্ন ফোল্ডেবল ফোনে (মোটোরোলা সংস্থা এগুলির কোনওটিই ঘোষণা করেনি) 

  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকতে পারে মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোনে। এর সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। 
  • মোটোরোলার এই ফোনে ৩.৬ ইঞ্চির কভার স্ক্রিন এবং ৬.৯ ইঞ্চির ইনার ডিসপ্লে থাকতে পারে। 
  • মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোনে একটি ৪০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। 
  • মোটোরোলার আসন্ন ফোল্ডেবল ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা শোনা গিয়েছে। সেখানে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যার সঙ্গে ২এক্স অপটিকাল জুম সাপোর্ট যুক্ত থাকতে পারে। 

মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোন যে ভারতে লঞ্চ হবে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। সেই সময় শোনা গিয়েছিল, একাধিক র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন দেখা যেতে পারে মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোনে। আকার আয়তনে এই ফোন মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোনের মতো হবে বলে অনুমান। কিন্তু সফটওয়্যারের নিরিখে অনেক উন্নত ফিচার দেখা যাবে বলে অনুমান। ভারতের পাশাপাশি অন্যান্য গ্লোবাল মার্কেটেও লঞ্চ হতে চলেছে এই ফোন। থাকতে পারে একাধিক রঙের অপশন। 

আরও পড়ুন- শাওমির সিনেম্যাটিক ভিশন ফোনের বিক্রি শুরু, অফারে কত কমে কেনা যাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget