এক্সপ্লোর

Oppo Phones: ভারতে হাজির ওপ্পোর নতুন ৫জি ফোন, দাম ২০ হাজারের কম, কেনার আগে দেখে নিন ফিচার

Oppo A5 Pro 5G: এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ফোন।

Oppo Phones: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন (Oppo A5 Pro 5G)। এই স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনে ৫৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ফোন। ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত একাধিক ক্যামেরা ফিচার, ফটো এডিট করার টুলস রয়েছে ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনে। 

ভারতে ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনের দাম ভারতে কত 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। ফেদার ব্লু এবং মোকা ব্রাউন- দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন। অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর থেকে এই ফোন অনলাইনে কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে অফলাইন রিটেল স্টোরে। এসবিআই, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, বিওবি ফিনান্সিয়াল, ফেডেরাল ব্যাঙ্ক এবং ডিবিএস ব্যাঙ্কের ক্রেতারা ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশনের ব্যবস্থাও থাকবে।  

ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৭আই প্রোটেকশন। এছাড়াও রয়েছে ৬ এনএম অক্টা-কোর প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৫ বেসড ColorOS 15 out-of-the-box - এর সাপোর্টে পরিচালিত হবে ফোন। 
  • এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনে SuperVOOC চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে ৫জি, ৪জি, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই, জিপিএস, এনএফসি, ইউএওসবি টাইপ-সি পোর্ট রয়েছে এই ফোনে। ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনের ওজন প্রায় ১৯৪ গ্রাম। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget