এক্সপ্লোর

Oppo Phones: ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন কবে লঞ্চ হচ্ছে ভারতে? কত দাম হতে পারে?

Oppo A5 Pro 5G: শোনা গিয়েছে, এই ফোনে একটি ৫৮০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এর সঙ্গে ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকবে।

Oppo Phones: ওপ্পো সংস্থা ভারতে নতুন ফোন (Oppo Phones) লঞ্চ করতে চলেছে তা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট তারিখ। ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন (Oppo A5 Pro 5G) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৪ এপ্রিল। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জল এবং ধুলোয় ফোন সহজে নষ্ট হবে না। গতবছরের শেষদিকে চিনে লঞ্চ হয়েছিল ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন। এবার আসছে ভারতে। শোনা গিয়েছে, এই ফোনে একটি ৫৮০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এর সঙ্গে ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকবে। চিনে লঞ্চ হওয়া ফোনে অবশ্যই ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল। 

ভারতে ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনের দাম কত হতে পারে, আনুষ্ঠানিক লঞ্চের আগেই মিলল আভাস 

এই ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা হতে পারে। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়েও লঞ্চ হতে পারে ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন। এই মডেলের দাম ১৯,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ড্যামেজ প্রুফ ডিজাইন থাকতে চলেছে। এছাড়াও রয়েছে ড্রপ রেজিসট্যান্ট ফিচারের সাপোর্ট। অর্থাৎ ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন যে বেশ শক্তপোক্ত হতে চলেছে সেটা বোঝা গিয়েছে। 

আগামী ২২ এপ্রিল ভিভো সংস্থার একটি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে 

ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো 'টি' সিরিজের (Vivo T Series Phone) নতুন ৫জি ফোন (5G Phone)। এবার লঞ্চ হতে চলেছে ভিভো টি৪ ৫জি ফোন (Vivo T4 5G)। আগামী ২২ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চ হবে। এখানে থাকতে চলেছে একটি কোয়াড কার্ভড ডিসপ্লে। এছাড়াও থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন একটি প্রসেসর। ভারতে মার্চ মাসে লঞ্চ হয়েছে ভিভো টি৪এক্স ৫জি ফোন। সেই দলেই নাম জুড়তে চলেছে ভিভো টি৪ ৫জি ফোনের। 

এই ফোনে একটি ৭৩০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকবে। এর সঙ্গে ৯০ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকবে ভিভো টি৪ ৫জি ফোনে। এর পাশাপাশি রিভার্স এবং বাইপাস চার্জিং ফিচারের সাপোর্টও থাকতে চলেছে ভিভো টি৪ ৫জি ফোনে। ফ্লিপকার্টে এই ফোনের একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে আগেই। অতএব বোঝাই যাচ্ছে ভারতে লঞ্চের পর ভিভো টি৪এক্স ৫জি ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget