এক্সপ্লোর

Oppo Find N3 Flip: ভারতে হাজির ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Foldable Phone: এই ফোন কেনা যাবে সংস্থার অনলাইন স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে। ২২ অক্টোবর ভারতীয় সময় সন্ধে ৬টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 

Oppo Find N3 Flip: ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ (Oppo Find N3 Flip) ফোন লঞ্চ হয়েছে ভারতে। মিডিয়াটেকের অক্টা-কোর ডিমেনসিটি ৯২০০ চিপসেট রয়েছে এই ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র‍্যাম। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। তিনটি রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোনে (Oppo Foldable Phone)  রয়েছে ৩.২৬ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ৬.৮০ ইঞ্চির ইনার স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

ভারতে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের দাম

এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৪,৯৯৯ টাকা। Cream Gold, Misty Pink, Sleek Black- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোন। কেনা যাবে সংস্থার অনলাইন স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে। ২২ অক্টোবর ভারতীয় সময় সন্ধে ৬টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 

ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট। এছাড়াও ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড ColorOS 13.2- এর সাহায্যে।
  • এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত LTPO AMOLED ইনার স্ক্রিন। এছাড়াও রয়েছে ৩.২৬ ইঞ্চির কভার ডিসপ্লে যেখানে AMOLED প্যানেল লক্ষ্য করা যাবে। 
  • মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ চিপ রয়েছে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোল্ডেবল ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে যা Sony IMX890 সেনসর যুক্ত। এর সঙ্গে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে যেখানে Sony IMX581 সেনসর যুক্ত। আর রয়েছে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যা Sony IMX709 সেনসর যুক্ত। ইনার স্ক্রিনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা Sony IMX709 সেনসর যুক্ত। 
  • ডুয়াল স্পিকার রয়েছে ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে যেখানে Dolby Atmos সাপোর্ট রয়েছে। এই ফোনে ৪৩০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৪ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ব্লুটুথ ৫.৩ এবং টাইপ-সি ইউএসবি পোর্টের সাপোর্ট। 

আরও পড়ুন- নজরকাড়া ক্যামেরা ফিচার্স, সঙ্গে ৫জি পরিষেবা, দাম ২০ হাজার টাকার কম

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget