এক্সপ্লোর

Oppo Phones: ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজ লঞ্চ হয়েছে ভারতে, কোন কোন ফোন রয়েছে এই স্মার্টফোন সিরিজে?

Oppo Reno 12 5G Series: অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14.1- এর সাহায্যে পরিচালিত হবে ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি- এই দুই ফোন।

Oppo Phones: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজ (Oppo Reno 12 5G Series)। এই স্মার্টফোন সিরিজের মধ্যে ওপ্পো রেনো ১২ ৫জি (Oppo Reno 12 5G) এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি (Oppo Reno 12 Pro 5G) - এই দুই ফোন লঞ্চ হয়েছে। ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেট। এর সঙ্গে রয়েছে AMOLED ডিসপ্লে যার সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14.1- এর সাহায্যে পরিচালিত হবে ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি- এই দুই ফোন। এছাড়াও এই স্মার্টফোন সিরিজে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। 

ভারতে ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ ৫জি প্রো- এই দুই ফোনের দাম 

  • ওপ্পো রেনো ১২ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। আগামী ২৫ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। অ্যাস্ট্রো সিলভার, ম্যাট ব্রাউন এবং সানসেট পিচ- এই তিন শেডে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১২ ৫জি ফোন। 
  • ওপ্পো রেনো ১২ প্রো ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেরদাম ৪০,৯৯৯ টাকা। আগামী ১৮ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 

ওপ্প রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি- এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে 

  • দুটো ফোনেই ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। আর রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর। এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। 
  • দুই ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ওপ্পো রেনো ১২ প্রো ৫জি মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর। প্রো মডেলে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছ। 
  • অন্যদিকে ওপ্পো রেনো ১২ ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের ফোনে ফেস আনলক ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই সিরিজের ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার ফলে ফোনে এক থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৪৬ মিনিটে, এমনই দাবি করেছে ওপ্পো সংস্থা। 

আরও পড়ুন- ১৫ হাজার টাকার কমে ৫জি ফোন, রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget