এক্সপ্লোর

Oppo Reno 11 5G Series: প্রিমিয়াম স্মার্টফোন পছন্দ? বাজেট কি ৩০ হাজার? তাহলে কিনতে পারবেন নতুন ওপ্পো রেনো সিরিজের ফোন

Oppo Reno Smartphones: ওপ্পো রেনো ১১ এবং ওপ্পো রেনো ১১ প্রো- এই দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে আবার ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও রয়েছে।

Oppo Reno 11 5G Series: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১১ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ওপ্পো রেনো ১১ (Oppo Reno 11 5G) এবং ওপ্পো রেনো ১১ প্রো (Oppo Reno 11 Pro 5G) - এই দুই মডেল লঞ্চ হয়েছে। এই দুই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। ভারতে ওপ্পো রেনো ১১ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। ওপ্পো রেনো ১১ প্রো ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ৩৯,৯৯৯ টাকা। ওপ্পো রেনো ১১ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে Rock Grey এবং Wave Green- এই দুই রঙে। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে বিক্রি। অন্যদিকে ওপ্পো রেনো ১১ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে Pearl White এবং Rock Grey- এই দুই রঙে। বিক্রি শুরু হবে ১৮ জানুয়ারি থেকে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, ওপ্পো সংস্থার ই-স্টোর এবং দেশের সমস্ত বড় বড় দোকান থেকে এই ফোন কেনা যাবে। 

ওপ্পো রেনো ১১ সিরিজের ফোনে রয়েছে ColorOS 14- এর সাপোর্ট। এই দুই ফোনে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ (ডায়নামিক রিফ্রেশ রেট)। ওপ্পো রেনো ১১ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। ওপ্পো রেনো ১১ প্রো ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে আবার ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও রয়েছে। ওপ্পো রেনো ১১ এবং ওপ্পো রেও ১১ প্রো- এই দুই ৫জি ফোনের ডিসপ্লের উপরেই রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

ওপ্পো রেনো ১১ সিরিজের দু'টি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নিন একনজরে

  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে ওপ্পো রেনো ১১ এবং ওপ্পো রেনো ১১ প্রো- এই দুই ৫জি ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- এর সাহায্যে পরিচালিত হবে এই দুই ফোন। দুটো মডেলেই রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ওপ্পো রেনো ১১ ৫জি সিরিজ আসলে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ যেখানে ইউজাররা তিনটি অ্যান্ড্রয়েড ভার্সানের আপডেটের সঙ্গে পাবেন চার বছরের সিকিউরিটি আপডেট। 
  • ওপ্পো রেনো ১১ ৫জি সিরিজের দুই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের যে প্রাইমারি সেনসর রয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও রয়েছে ২৪ মিলিমিটারে ফোকাল লেংথ। আর রয়েছে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর। 
  • এই স্মার্টফোন সিরিজের ফোনে রয়েছে ওপ্পো সংস্থার নিজস্ব HyperTone Image Engine ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ছবির মধ্যে আলো এবং ছায়া সঠিকভাবে ব্যালেন্স করা সম্ভব হবে। 
  • ওপ্পো রেনো ১১ প্রো ৫জি ফোনে রয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। অন্যদিকে ওপ্পো রেনো ১১ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং ফিচারের সাপোর্ট। 

আরও পড়ুন- অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে আইফোন ১৩ পাওয়া যাবে ৫০ হাজারের কমে !

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget