এক্সপ্লোর

Smartwatch: বছরশেষে ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ, রয়েছে ব্লুটুথ কলিং ফিচার, দাম কত?

Smartwatch: Pebble Cosmos Engage এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে দেশে। ভারতে লঞ্চ হওয়া এই নতুন স্মার্টওয়াচের দাম ৭৪৯৯ টাকা।

Smartwatch: বছর শেষে ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ (Smartwatch)। Pebble সংস্থা তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে দেশে। Pebble Cosmos Engage স্মার্টওয়াচে রয়েছে অ্যাপেল ওয়াচ আলট্রার মতো ডিজাইন। একই ডিজাইনের পাশাপাশি সামঞ্জস্য রয়েছে মেটাল কেস এবং স্ট্রাইকিং অরেঞ্জ স্ট্রাইপের ক্ষেত্রেও। মানে অ্যাপেল ওয়াচ আলট্রা এবং Pebble Cosmos Engage- এই দুই স্মার্টওয়াচের মধ্যে উল্লিখিত মিলগুলো রয়েছে। Pebble Cosmos Engage স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৯৫ ইঞ্চির IPS Always On ডিসপ্লে যা আয়তাকার। এই স্মার্টওয়াচ একটি IP67 রেটিং প্রাপ্ত Water and Dust Resistant ডিভাইস। অ্যাপেল ওয়াচ আলট্রার মতো এই স্মার্টওয়াচেও রয়েছে একটি Large Crown ডিজাইন। এটি রয়েছে ডানদিকে। আর বাঁদিকে রয়েছে ফাংশন বাটন। 

Pebble Cosmos Engage স্মার্টওয়াচের দাম 

ভারতে লঞ্চ হওয়া এই নতুন স্মার্টওয়াচের দাম ৭৪৯৯ টাকা। তবে Pebble- এর ওয়েবসাইটে এই স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে ৩৯৯৯ টাকায়। এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও দিচ্ছে এই সংস্থা। Salamander Orange, Starlight, Midnight Black, Celestial Blue- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Pebble Cosmos Engage স্মার্টওয়াচ। এই ডিভাইসে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এছাড়াও রয়েছে AI ভয়েস অ্যাসিসট্যান্ট, ওয়্যারলেস চার্জিং ফিচার, স্লিপ ট্র্যাকার, হেলথ ফিচার ও আরও অনেক কিছু। 

Pebble Cosmos Engage স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার

এই স্মার্টওয়াচে রয়েছে বেশ কিছু সেনসর। যেমন- ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপের জন্য রয়েছে সেনসর। এছাড়াও ব্লাড প্রেশার এবং হার্ট রেট পরিমাপের জন্যেও রয়েছে বিভিন্ন সেনসর। একাধিক স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। ইউজারের অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্যেও রয়েছে ফিচার। আর রয়েছে সিলিকন স্ট্র্যাপ। এই স্মার্টওয়াচে যে ব্যাটারি রয়েছে সেখানে একবার চার্জ দিলে চার থেকে পাঁচদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা। 

ভারতে লঞ্চ হয়েছে Mivi Model E স্মার্টওয়াচ। তেলেঙ্গানার সংস্থা Mivi এই স্মার্টওয়াচ তৈরি করেছে। জানা গিয়েছে, Mivi Model E স্মার্টওয়াচ কেনা যাবে ফ্লিপকার্ট এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। মোট ছয়টি রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। এখানে রয়েছে ১.৬৯ ইঞ্চির একটি HD টাচস্ক্রিন। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ঘামে এই স্মার্টওয়াচ নষ্ট হবে না। তাই সাঁতার কাটার সময় কিংবা শরীরচর্চা করার সময় অনায়াসেই এই স্মার্টওয়াচ পড়ে থাকতে পারবেন ইউজাররা। ১২০টি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ হেলথ ফিচার। একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে Mivi Model E স্মার্টওয়াচে। গোলাপি, নীল, লাল, ধূসর, সবুজ এবং কালো রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। 

আরও পড়ুন- প্রতারকরা ফাঁদ পেতেছে ! আধার কার্ড নিরাপদ রাখতে করুন এই কাজ

সেরা শিরোনাম

West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?

ভিডিও

ECI News | 'SIR-এ নাম বাদ, নতুন করে আবেদন করা যাবে ERO-র কাছে', জানিয়ে দিল নির্বাচন কমিশন
Kalyan Banerjee:
Kunal Ghosh Car Demolished : উত্তরপাড়ায় গিয়ে 'হামলার' সম্মুখীন,
Debjit on ECI | 'ব্যাক্তি জ্ঞানেশ কুমার নয়, নির্বাচন কমিশনের কাছে আমরা কৃতজ্ঞ', বললেন দেবজিৎ সরকার
Sukanta Majumdar :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget