এক্সপ্লোর

Google Pixel 7 Series: ভারতে কি লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৭ সিরিজ?

Smartphone: শোনা যাচ্ছে, চলতি বছর অক্টোবর মাসে গুগল পিক্সেল ৭ সিরিজ লঞ্চ হতে পারে। যদিও ভারতে তা লঞ্চ হবে কিনা আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি এখনও।

Google Pixel 7 Series: ২০২২ সালে টেক-গ্যাজেটের দুনিয়ায় সবচেয়ে বড় দুটো লঞ্চ ইভেন্ট এখন ও বাকি রয়েছে। এর মধ্যে একটি হল অ্যাপেলের (Apple) লঞ্চ ইভেন্ট, যা সম্ভবত সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি টেক জায়ান্ট গুগলেরও (Google) একটি ইভেন্ট হওয়ার কথা রয়েছে। সেখানে লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৭ সিরিজের (Google Pixel 7 Series) ফোন। শোনা যাচ্ছে, চলতি বছর অক্টোবর মাসে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে। যদিও এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। তবে গুগল পিক্সেল ৭ সিরিজ সম্পর্কে সম্ভাব্য কিছু তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

গুগল পিক্সেল ৭ সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে

  • গুগল জানিয়েছে তাদের পিক্সেল৭ সিরিজে দুটো ফোন লঞ্চ হতে পারে। পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
  • শোনা যাচ্ছে, ৬ অক্টোবর থেকে এই দুই ফোনের প্রি-অর্ডার শুরু হতে পারে। আর ফোন বিক্রি শুরু হতে পারে ১৩ অক্টোবর থেকে। তবে গুগল কর্তৃপক্ষ এইসব তথ্যের কোনওটাই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি।

ভারতে কি গুগল পিক্সেল ৭ সিরিজ লঞ্চ হবে

ভারতে গুগল পিক্সেল ৭ সিরিজের ফোন লঞ্চ হবে তা কিন্তু এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। এর আগে ভারতে বেশ কয়েকটি পিক্সেল সিরিজের ফোন লঞ্চ হয়নি। তাই এখনই বলা সম্ভব হচ্ছে না যে আদৌ এই স্মার্টফোন সিরিজ দেশে আসবে, নাকি লঞ্চ হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ভারতে গুগল পিক্সেল ৬এ ফোন লঞ্চ হয়েছে।

গুগল পিক্সেল ৭ সিরিজের ফোন কী কী থাকার সম্ভাবনা রয়েছে

  • গুগলের নেক্সট জেনারেশন টেনসর চিপসেট থাকতে পারে এই সিরিজের ফোনে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম আউট অফ দ্য বক্সের সাপোর্ট।
  • আগের তুলনায় এই সিরিজের প্রো মডেলে উজ্জ্বল ডিসপ্লে থাকতে পারে বলেও শোনা গিয়েছে। ডিসপ্লে সাইজও বড় হতে পারে আগের থেকে (গত বছর লঞ্চ হওয়া ফোনের তুলনায়)। পিক্সেল ৭ প্রো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
  • ফোনের ডিজাইনের আগের থেকে খুব পরিবর্তন হবে না। গুগল পিক্সেল ৭ সিরিজে ১১ মেগাপিক্সেলের একটি Samsung 3J1 সেনসর থাকতে পারে। সম্ভবত এটি ফ্রন্ট ক্যামেরা সেনসর হবে। ইন-ডিসপ্লে সেনসর থাকার কথাও শোনা গিয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget