এক্সপ্লোর

Poco Smartphones: পোকো সি৬১ ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে?

Poco C61: পোকো সি৫১ ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৬১ ফোন। ভারতে লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন।

Poco Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৬১ (Poco C61) ফোন। এক্স মাধ্যমে পোকো ইন্ডিয়ার (Poco India) তরফে জানানো হয়েছে আগামী ২৬ মার্চ দুপুর ১২টায় এই ফোন ভারতে লঞ্চ হবে। টিজারে ফোনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফ্লিপকার্টে (Flipkart India) পোকো সি৬১ ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানে ফোনের ডিজাইন এবং ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। তার সঙ্গে এও বোঝা গিয়েছে যে ভারতে লঞ্চের পর এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। শাওমি সংস্থার সাব-ব্র্যান্ড পোকো- র তরফে একথা ঘোষণাও করা হয়েছে।

পোকো সি৬১ ফোনে থাকতে পারে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং বড় ব্যাটারি। ৬ জিবি অনবোর্ড র‍্যাম নিয়ে লঞ্চ হতে পারে এই ফোন। এছাড়াও থাকতে পারে মিডিয়াটেক হেলিও সি৩৬ প্রসেসর। পোকো সি৫১ ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৬১ ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও অনবোর্ড ৬ জিবি র‍্যামের পরিমাণ ভার্চুয়াল র‍্যাম ফিচারের মাধ্যমে আরও ৬ জিবি বাড়ানো যাবে বলেও শোনা গিয়েছে। ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে পোকো সি৬১ ফোনে, একথা নিশ্চিত ভাবেই জানা গিয়েছে। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে রেডমি এ৩ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সি৬১ ফোন। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে পোকো 'সি' সিরিজের নতুন ফোন। এই দুই ভ্যারিয়েন্টের দাম হতে পারে যথাক্রমে ৭৪৯৯ টাকা এবং ৮৪৯৯ টাকা। 

পোকো সি৬১ ফোন সম্পর্কে আর কী কী তথ্য জানা গিয়েছে এখনও পর্যন্ত 

  • এই ফোনে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে থাকতে পারে যার উপরে গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন সাপোর্ট থাকার কথা রয়েছে।
  • এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর থাকতে পারে যেখানে সর্বোচ্চ ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। 
  • ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর এবং ০.০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও এই ফোনে ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- ভারতে হাজির নতুন বাজেট ফোন লাভা ও২, দাম কত? কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget