এক্সপ্লোর

Poco M5: আজ ভারতে লঞ্চ হবে পোকো এম৫, কী কী ফিচার থাকতে পারে?

Poco Smartphone: গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এম৫ ফোন। এই ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন এবং দাম দেখে নিন।

Poco M5: পোকো এম৫ (Poco M5) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আজ ৫ সেপ্টেম্বর। ভারতীয় সময় বিকেল ৫টা ৩০মিনিটে এই ফোন দেশে লঞ্চ হবে। একই সঙ্গে গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হবে আজই। ফ্লিপকার্টে (Flipkart) ইতিমধ্যেই পোকো (Poco Smartphone) এম৫ ফোনের টিজার প্রকাশিত হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে, এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকবে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। পোকো এম৫ ফোনের ব্যাক প্যানেলে ‘লেদার লাইক’ ডিজাইন থাকতে পারে।

কীভাবে পোকো এম৫ ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখবেন?

পোকো সংস্থার সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং ইউটিউব পেজে পোকো এম৫ লঞ্চের লাইভ দেখা যাবে।

পোকো এম৫ ফোনের সম্ভাব্য দাম

এই ফোন ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এই দুই ভ্যারিয়েন্টের ফোনের দাম হতে পারে যথাক্রমে ১৫ এবং ১৬ হাজারের আশপাশে। কালো, হলুদ এবং সবুজ রঙে লঞ্চ হতে পারে পোকো এম৫ ফোন।

পোকো এম৫ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর।
  • পোকো এম৫ একটি ৪জি ফোন হতে চলেছে বলে শোনা গিয়েছে।
  • অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে পোকো ‘এম’ সিরিজের এই ফোন।
  • এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির IPS এলসিডি ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে।
  • পোকো এম৫ ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
  • ফোনের সাইডের অংশে সিকিউরিটি ফিচার হিসেবে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি৫ সাপোর্ট থাকতে পারে। আর থাকতে পারে টাইপ-সি ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।
  • এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। তবে কী কী ক্যামেরা সেনসর থাকতে পারে সেগুলো জানা যায়নি। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা সেনসর নিয়েও কিছু জানা যায়নি।

আরও পড়ুন- আইকিউওও, ওয়ানপ্লাস, শাওমি... আরও অনেক ব্র্যান্ডের স্মার্টফোন অ্যামাজনের দুর্দান্ত ছাড়

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget