এক্সপ্লোর

Poco Device: ভারতে বিক্রি শুরু পোকো এম৬ প্লাস ৫জি ফোনের, তালিকায় পোকো বাডস এক্স১ ইয়ারবাডসও

Poco M6 Plus 5G and Poco Buds X1: পোকো- র ৫জি ফোন এবং ইয়ারবাডসের বিক্রি শুরু হয়েছে ভারতে। কোথা থেকে কত দামে কেনা যাবে? কী কী অফার রয়েছে, দেখে নিন।

Poco Device: ভারতে বিক্রি শুরু হয়েছে পোকো এম৬ প্লাস ৫জি ফোন (Poco M6 Plus 5G) এবং পোকো বাডস এক্স১ (Poco Buds X1) ইয়ারবাডসের। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন। এই দুই ডিভাইস কেনা যাবে ফ্লিপকার্ট (Flipkart) থেকে। পোকো এম৬ প্লাস ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ AE (accelerated edition) চিপসেট। এই ফোনে ৫০৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অন্যদিকে পোকো বাডস এক্স১ ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে। 

পোকো এম৬ প্লাস ৫জি ফোন এবং পোকো বাডস এক্স১ ইয়ারবাডসের দাম ভারতে কত 

পোকো এম৬ প্লাস ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। গ্রাফাইট ব্ল্যাক, আইস সিলভার এবং মিস্টি ল্যাভেন্ডার- এই তিন রঙে কেনা যাবে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্ল্যাঙ্ক ক্রেডিট কার্ডে এই ফোন কিনলে ক্রেতারা ৫ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই অপশন। সেখানে প্রতি মাসে ৪৫০০ টাকা কিস্তি দিতে হবে। 

পোকো বাডস এক্স১ ইয়ারবাডস কেনা যাবে ১৬৯৯ টাকায়। টাইটেনিয়াম রঙে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে দেশে। 

পোকো এম৬ প্লাস ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 
  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। 
  • এই ফোনে ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন লেয়ার। 
  • পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে যার সঙ্গে থ্রি এক্স ইন সেনসর জুম সাপোর্ট যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এই ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই ফোনে ৫০৩০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

পোকো বাডস এক্স১ ইয়ারবাডস 

ইন-ইয়ার ডিজাইন রয়েছে এই ইয়ারবাডসে। এখানে রয়েছে টাচ কন্ট্রোল। ৪০ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট রয়েছে। কোয়াড মাইক সিস্টেম রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে এআই সাপোর্ট যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে ৩৬ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে ইয়ারবাডস। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সাপর্ট রয়েছে এই ডিভাইসে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ইয়ারবাডস। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি, দাম কত? কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget