এক্সপ্লোর

Poco M6 Pro 4G: পোকো এম৬ প্রো ফোনের ৪জি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে গ্লোবাল মার্কেটে, কী কী ফিচার থাকতে পারে?

Poco Smartphones: পোকো এম৬ প্রো ৪জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে এবং সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট থাকতে পারে।

Poco M6 Pro 4G: গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে পোকো এম৬ প্রো ৪জি ফোন। আগামী ১১ জানুয়ারি এই ফোন লঞ্চের কথা রয়েছে। ওই একই দিনে লঞ্চ হবে পোকো এক্স৬ সিরিজ। এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। তবে পোকো এম৬ প্রো ৪জি ফোন আদৌ ভারতে লঞ্চ হবে কিনা, হলেও কবে হতে পারে সেই ব্যাপারে কিছু জানা যায়নি এখনও। পোকো 'এম' সিরিজের ফোন গ্লোবাল মার্কেটে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগে এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।

কী কী ফিচার থাকতে পারে পোকো এম৬ প্রো ৪জি ফোনে

  • এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস প্যানেল থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 
  • এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। 
  • পোকো এম৬ প্রো ৪জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে এবং সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট আগেই ভারতে লঞ্চ হয়েছে। তবে ৪জি মডেলের লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। 

এর আগে ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৬ প্রো ৫জি ফোন। ফরেস্ট গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হয়েছিল ফোন। এই ফোনের তিনটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত। এদের দাম লঞ্চের সময় ছিল যথাক্রমে ১০,৯৯৯ টাকা, ১১,৯৯৯ টাকা এবং ১৩,৪৯৯ টাকা। পোকো এম৬ প্রো ৪জি ফোনের নাম দেখা গিয়েছে Amazon UAE- এর ওয়েবসাইটে, এমনটাই জানা গিয়েছে 91Mobiles- রিপোর্ট থেকে। এখানে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে AED 899 (ভারতীয় মুদ্রায় প্রায় ২০,৪০০ টাকা। কালো, নীল এবং পার্পল রঙে এই ফোন লঞ্চ হতে পারে সেকথা আগে শোনা গিয়েছিল। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হচ্ছে পোকো এক্স৬ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে?

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget