এক্সপ্লোর

Poco X6 Series: ভারতে কবে লঞ্চ হচ্ছে পোকো এক্স৬ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে?

Poco Smartphones: নতুন বছরের শুরুতেই ভারতে দুটো নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে পোকো সংস্থা।

Poco X6 Series: পোকো এক্স৬ সিরিজ (Poco X6 Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১১ জানুয়ারি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে অনলাইনে এক্সক্লুসিভ ভাবে এই সিরিজের ফোন কেনা যাবে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে পোকো এক্স৬ (Poco X6) এবং পোকো এক্স৬ প্রো (Poco X6 Pro) - এই দুই ফোন। পোকো এক্স৫ সিরিজের (Poco X5 Series) সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৬ সিরিজ। প্রসঙ্গত উল্লেখ্য, পোকো এক্স৫ সিরিজের ক্ষেত্রেও লঞ্চ হয়েছে পোকো এক্স৫ (Poco X5) এবং পোকো এক্স৫ প্রো (Poco X5 Pro) - এই দুই ফোন।

সম্প্রতি শোনা গিয়েছে পোকো এক্স৬ ফোনে থাকতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে LPDDR5 র‍্যাম এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজ। বলা হচ্ছে, এই ফোন রেডমি নোট ১৩ প্রো ৫জি মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। পোকো এক্স৬ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এবং সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে একটি ১৩ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে যেখানে আলট্রা ওয়াইড লেন্স থাকার কথা শোনা গিয়েছে। আর থাকতে পারে একটি ২ মেগাপিক্সেলের শুটার। 

অন্যদিকে পোকো এক্স৬ প্রো ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর। বলা হচ্ছে এই ফোন রেডমি কে৭০ই মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে। পোকো এক্স৬ প্রো ফোনে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবগ ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। পোকো এক্স৬ প্রো ফোন ভারতে লঞ্চ হতে চলা প্রথম ফোন হবে যেখানে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর থাকবে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি AMOLED 1.5K LTPS ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 

পোকো এক্স৬ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৭ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও ৮ মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেনসর থাকতে পারে যার সঙ্গে আবার যুক্ত থাকতে পারে আলট্রা ওয়াইড লেন্স। আর থাকতে পারে ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথাও শোনা গিয়েছে। পোকো এক্স৬ ফোন লঞ্চ হতে পারে কালো, ধূসর এবং হলুদ রঙে। অন্যদিকে পোকো এক্স৬ প্রো ফোন কালো, নীল এবং সাদা রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- স্টোরেজ বাড়লেই খসবে মোটা টাকা! কীভাবে অনায়াসে স্টোরেজ বাঁচাবেন ?

সেরা শিরোনাম

Artificial Intelligence: AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে

ভিডিও

Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা
NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital
Nimta Accident: নিমতায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক হোমিওপ্যাথি চিকিৎসকের!
Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা
Park Street Gold loot | পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসন থেকে ২ কোটি টাকার সোনা লুঠ #kolkata

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget