এক্সপ্লোর

Poco X5 5G: ভারতে আসছে পোকো এক্স সিরিজের নতুন ৫জি ফোন, কবে লঞ্চ? দাম কত হতে পারে?

Poco X Series: ফেব্রুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে পোকো এক্স৫ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। এবার এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।

Poco Smartphone: পোকো এক্স৫ ৫জি (Poco X5 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৪ মার্চ, দুপুর ১২টায়। জানা গিয়েছে, এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। পোকো এক্স সিরিজের (Poco X Series Phone) এই ফোন তিনটি রঙে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন শেডে লঞ্চ হবে তা স্পষ্ট নয়। এই ৫জি ফোন বাজেট সেগমেন্টে লঞ্চ হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে পোকো এক্স৫ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। পোকো এক্স৫ ৫জি ফোন যে ভারতে লঞ্চ হতে চলেছে তা নিশ্চিত করা হয়েছে সংস্থার ভারতীয় ট্যুইটার অ্যাকাউন্ট থেকে। লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে সংস্থার ইউটিউব চ্যানেলে। শোনা যাচ্ছে, ভারতে পোকো এক্স৫ ৫জি ফোনের দাম শুরু হতে পারে ২০ হাজার টাকার কমে। 

বাজেট স্মার্টফোন 

আইটেল (Itel) সংস্থা ভারতে হামেশাই বাজেট স্মার্টফোন (Budget Phone) লঞ্চ করে। এবার আইটেল সংস্থা তাদের 'এ' সিরিজের (Itel A Series) নতুন ফোন লঞ্চ করেছে। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে আইটেল এ৬০ (Itel A60) মডেল। এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। তিনটি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। Dawn Blue, Vert Menthe, Sapphire Black- এই তিন রঙে কেনা যাবে আইটেল এ৬০ ফোন। সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি রিটেল আউটলেট থেকেও কেনা যাবে এই ফোন। 

ভারতের বাজারে মোটোরোলার নতুন ফোন

ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি৭৩ ৫জি (Moto G73 5G) ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। Lucent White এবং Midnight Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৭৩ ৫জি ফোন। আগামী ১৬ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 

আসছে স্যামসাংয়ের দুই নতুন ফোন

চলতি বছরের শুরুর দিকেই লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ১৪ (Samsung Galaxy A14) ফোন। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A545G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) - এই দুই ফোন। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চ হবে আগামী ১৬ মার্চ। 

আরও পড়ুন- নতুন ২১টি ইমোজি আনছে হোয়াটসঅ্যাপ, অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য চালু রোলআউট

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget