এক্সপ্লোর

Whatsapp Emoji: নতুন ২১টি ইমোজি আনছে হোয়াটসঅ্যাপ, অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য চালু রোলআউট

Whatsapp Features: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, এই ২১টি নতুন ইমোজি পাঠানোর জন্য ইউজারদের কোনও নতুন ধরনের কিবোর্ড ডাউনলোড করার বা ব্যবহার করার প্রয়োজন নেই।

Whatsapp Emoji: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (Instant Messaging App) বেশ জনপ্রিয় ফিচার হল বিভিন্ন ধরনের ইমোজি। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ২১টি নতুন ইমোজির রোল আউট শুরু করেছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, এই ২১টি নতুন ইমোজি পাঠানোর জন্য ইউজারদের কোনও নতুন ধরনের কিবোর্ড ডাউনলোড করার বা ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ লেটেস্ট Unicode 15.0- তেই রয়েছে এই নতুন ২১টি ইমোজি যেগুলো হোয়াটসঅ্যাপের অফিশিয়াল কিবোর্ড থেকেই সরাসরি পাঠানো সম্ভব। আগে এই ২১টি ইমোজি হোয়াটসঅ্যাপের অফিশিয়াল কিবোর্ডে দেখা যেত না কারণ সেগুলো নিয়ে কাজকর্ম চলছিল। তবে সেক্ষেত্রে অন্য একটি কিবোর্ড ব্যবহার এইসব ইমোজি পাঠানো যেত। তবে নতুন পদ্ধতিতে এই জাতীয় সমস্যা আর থাকবে না। 

হোয়াটসঅ্যাপে 'কল মিউট' ফিচার

হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে বারবার স্প্যাম কল আসে? আর বারংবার এই ঘটনায় তিতিবিরক্ত আপনি? তাহলে এবার আপনার জন্য আসছে সুখবর। হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে অচেনা নম্বর থেকে আসা কল আগেভাগেই মিউট করার সুযোগ পাবেন ইউজাররা। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম 'সাইলেন্স আননোন কলার'। এই ফিচারের সাহায্যে ইউজাররা সেভ না করা কিংবা অচেনা নম্বরের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কল মিউট করার সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে খবর, আপাতত এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এখন অ্যান্ড্রয়েড ভার্সানের ক্ষেত্রে এই ফিচার নিয়েই কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই এই ফিচার চালু হতে চলেছে বিটা টেস্টিংয়ের জন্য। 

হোয়াটসঅ্যাপে স্প্লিট ভিউ

ইউজারদের জন্য আরও একটি সুবিধা এবার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। ট্যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে দুটো প্যানেলের ইন্টারফেসের সুবিধা পেতে চলেছেন ইউজাররা। এই নতুন ফিচারই যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। তবে এই নয়া ফিচার কবে চালু হবে তার নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র নতুন একটি রিপোর্টে জানা গিয়েছে, ট্যাবলেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন লেআউটের কথা ভাবা হচ্ছে। সাধারণত ট্যাবের স্ক্রিনজুড়ে থাকে চ্যাটবক্স। সেটারই পরিবর্তন হতে চলেছে। অনেকটা ডেস্কটপ বা ল্যাপটপ অর্থাৎ ওয়েব ভার্সানের লেআউট যুক্ত হতে চলেছে। সেক্ষেত্রে স্ক্রিনের একপাশে থাকবে সমস্ত চ্যাট কনট্যাক্ট। আর অন্যদিকে সেই চ্যাটবক্স খোলা থাকবে যেখানে ইউজার চ্যাট করবেন। ইউজারদের মধ্যে যাঁরা বড় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাঁদের এই নতুন ফিচার চালু হলে সুবিধা হবে। 

আরও পড়ুন- ৬ হাজার টাকারও কমে ভারতে হাজির নতুন স্মার্টফোন, নজর কাড়বে ফিচার

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget