এক্সপ্লোর

Poco X6 Neo: ভারতে আসছে পোকো এক্স৬ নিও, কেমন দেখতে হবে ফোন, রইল সম্ভাব্য দাম-ফিচার

Poco Smartphones: রেডমি নোট ১৩আর প্রো ফোনের সঙ্গে ফিচারের দিক থেকে পোকো এক্স৬ নিও ফোনের অনেক মিল থাকবে বলে শোনা গিয়েছে। 

Poco X6 Neo: ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে পোকো (Poco Smartphones) সংস্থা। লঞ্চ হতে চলেছে পোকো এক্স৬ নিও (Poco X6 Neo)। এটিই চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে প্রথম 'পোকো ফোন হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। 'নিও' ব্র্যান্ডের মধ্যে এই ফোন লঞ্চ করতে চলেছে পোকো সংস্থা। এই ফোনের অন্যতম মূল আকর্ষণ হতে চলেছে ডিজাইন। কারণ Gen Z-দের আকর্ষণ করাই এই ফোন লঞ্চের মূল উদ্দেশ্য। এখনও পোকো এক্স৬ নিও ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে ভারতের বাজারে এই ফোন লঞ্চ হতে খুব বেশি দেরি নেই বলেই অনুমান। আগামী সপ্তাহের মধ্যে এই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ভারতে পোকো এক্স৬ নিও ফোনের দাম ১৬ হাজার টাকার কম থেকে শুরু হতে পারে। একাধিক র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হতে পারে দেশে। 

পোকো এক্স৬ নিও ফোনের লাইভ ছবি ফাঁস হয়েছে, সেখান থেকে ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে আন্দাজ পাওয়া গিয়েছে

ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। কমলা রঙে পোকো এক্স৬ নিও ফোন লঞ্চ হতে পারে। ফোনের রেয়ার প্যানেলে বাঁদিকে লেখা থাকবে পোকো ব্র্যান্ডিং। এছাড়াও থাকবে সামান্য উঁচু ক্যামেরা মডিউল। সম্প্রতি রেডমি নোট ১৩আর প্রো মডেল লঞ্চ হয়েছে। এই ফোনের সঙ্গে স্পেসিফিকেশন পোকো এক্স৬ নিও ফোনের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে এই লাইভ ছবি প্রকাশ্যে আসার পর থেকে। এমনিতে ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন ফ্ল্যাট থাকছে। তবে ব্যাক প্যানেলে একটি প্যাটার্ন থাকবে যা অনেকটা রেডমি নোট ১৩আর প্রো ফোনের মতো। যে ছবি প্রকাশ্যে এসেছে তা থেকে বোঝা গিয়েছে যে পোকো এক্স৬ নিও ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। তার সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ভলিউম নিয়ন্ত্রণের বাটন এবং পাওয়ার অন/অফ বাটন থাকবে ফোনের বাঁদিকে। পোকো এক্স৬ নিও ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। রেডমি নোট ১৩আর প্রো ফোনের সঙ্গে ফিচারের দিক থেকে পোকো এক্স৬ নিও ফোনের অনেক মিল থাকবে বলে শোনা গিয়েছে। 

আরও পড়ুন- ফ্লিপকার্টে চালু ইউপিআই পরিষেবা, কারা সুবিধা পাবেন? কী কী চমক রয়েছে?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget