এক্সপ্লোর

Poco X6 Neo: ভারতে বিক্রি শুরু পোকো এক্স৬ নিও ফোনের, দাম কত? কী কী অফার রয়েছে?

Poco Smartphones: মার্সিয়ান অরেঞ্জ, হরাইজন ব্লু এবং অ্যাস্ট্রাল ব্ল্যাক- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো এক্স৬ নিও ফোন। দেখে নিন কত দামে কেনা যাবে এবং কী কী অফার রয়েছে।  

Poco X6 Neo: ভারতে পোকো এক্স৬ নিও (Poco X6 Neo) ফোনের বিক্রি শুরু হয়েছে। দেখে নেওয়া যাক এই ফোনের দাম কত এবং কী কী অফার রয়েছে। দু'টি ভ্যারিয়েন্টে পোকো এক্স৬ নিও ফোন (Poco X6 Neo Price) লঞ্চ হয়েছে। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডে পোকো এক্স৬ নিও ফোন কিনলে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। এর পাশাপাশি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে ইএমআই দিয়ে ফোন কিনলেও ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। মার্সিয়ান অরেঞ্জ, হরাইজন ব্লু এবং অ্যাস্ট্রাল ব্ল্যাক- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো এক্স৬ নিও ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। 

পোকো এক্স৬ নিও ফোনের ক্যামেরা ফিচার 

এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে যুক্ত রয়েছে 3x sensor zoom। এছাড়াও এই ক্যামেরা মডিউলে ২ মেগাপিক্সেলের একটি শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

ডিসপ্লে এবং সিম 

এই ফোনে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ডিসপ্লের উপরে রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন এবং উপরের দিকের বর্ডার অংশের মাঝবরাবর  রয়েছে হোল পাঞ্চ কাট আউট যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14- এর সাহায্যে পরিচালিত হবে পোকো এক্স৬ নিও ৫জি ফোন। 

প্রসেসর, র‍্যাম-স্টোরেজ, ব্যাটারি-চার্জিং 

এই ফোনে একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। ভার্চুয়াল র‍্যাম এক্সপ্যানশন ফিচারের সাহায্যে এই অনবোর্ড মেমরির পরিমাণ আরও ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এক্ষেত্রে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে মেমরির পরিমাণ বৃদ্ধি করা যাবে। পোকো এক্স৬ নিও ৫জি ফোনে রয়েছে গ্রাফাইট শিট। গেম খেলার সময় ফোন গরম হয়ে গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজে লাগবে এই গ্রাফাইট শিট। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে Honor Pad 9, কোথা থেকে কিনতে পারবেন? কী কী ফিচার থাকতে পারে এই ডিভাইসে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget