এক্সপ্লোর

Realme 10 4G: গ্লোবাল মার্কেটে লঞ্চ হল রিয়েলমি১০ ৪জি, এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন

Realme Smartphone: রিয়েলমি ১০ ৪জি- এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

Realme 10 4G: গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে রিয়েলমি ১০ ৪জি (Realme 10 4G) ফোন। রিয়েলমি ১০ সিরিজের (Realme 10 Series) প্রথম ফোন লঞ্চ হল আন্তর্জাতিক বাজারে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। এছাড়াও এই ৪জি ফোনে রয়েছে একটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। তার উপরে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করার জন্য রয়েছে হোল পাঞ্চ ডিজাইন। রিয়েলমির এই ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের Supervooc চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে রয়েছে ডায়নামিক র‍্যাম ফিচার। এর সাহায্যে ফোনের অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করে র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

রিয়েলমি জিটি নিও ৪

রিয়েলমি জিটি নিও ৪ ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশনও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে এই ফোনে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমির এই ফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও থাকতে পারে। এই ফোন কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ করেনি রিয়েলমি সংস্থা।

রিয়েলমি ১০ ৪জি ফোনের দাম 

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ২২৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,৬০০ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৪৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২০,৪০০ টাকা। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৬৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২১,৮০০ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২২,৬০০ টাকা। ৮ জিবি র‍্যা এবং ২৫৬ স্টোরেজ মডেলের দাম ২৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৪,৩০০ টাকা। Clash White এবং Rush Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি ১০ ৪জি ফোন। 

Infinix Zero 5G 2023 

ইনফিনিক্স কোম্পানির প্রথম ৫জি ফোন হিসেবে চলতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স জিরো ৫জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে এই ফোনের সাকসেসর মডেল ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩। ইতিমধ্যেই এই ফোনের কিছু তথ্য প্রকাশ্যে এনেছে ইনফিনিক্স সংস্থা। জানা গিয়েছে এই ফোনে থাকতে চলেছে একটি ৬.৭৮ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ ৫জি প্রসেসর থাকবে। ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। তিনটি রঙে লঞ্চ হবে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোন। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। পার্ল হোয়াইট, কোরাল অরেঞ্জ এবং সাবমেরিনার ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন। আপাতত কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটেই এই ফোন দেখা গিয়েছে।

আরও পড়ুন- একসঙ্গে ১১,০০০ কর্মী ছাঁটাই, মেটা নিল এই সিদ্ধান্ত

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget