এক্সপ্লোর

Realme 10 Pro Coca Cola Edition: ভারতে হাজির রিয়েলমি ফোনের স্পেশাল কোকা-কোলা এডিশন, দাম কত?

Realme Smartphone: আগামী ১৪ ফেব্রুয়ারি রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশন ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্ট এবং রিয়েলমি অনলাইন স্টোর থেকে কেনা যাবে রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশন। 

Realme 10 Pro Coca Cola Edition: রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশন (Realme 10 Pro Coca Cola Edition) লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমি ১০ প্রো ফোনের স্পেশাল এডিশনে স্ট্যান্ডার্ড ভার্সানের মতোই ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে। রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর। 

রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশনের দাম

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। কালো রঙে লঞ্চ হয়েছে এই ফোনে। সেই সঙ্গে ফোনের ব্যাক প্যানেলে রয়েছে কোকা-কোলা লোগো। আগামী ১৪ ফেব্রুয়ারি এই ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্ট এবং রিয়েলমি অনলাইন স্টোর থেকে কেনা যাবে রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশন। 

রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • এছাড়াও রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তার সঙ্গে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

Vivo V27 Series: ভিভো সংস্থা সম্ভবত ভারতে লঞ্চ করতে চলেছে ভি২৭ সিরিজ (Vivo V27 Series)। যদিও ভিভো সংস্থা এখনও এই স্মার্টফোন (Vivo Smartphone) লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে সূত্রের খবর, সম্ভবত আগামী মাসে ভিভো ভি২৭ সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো ভি২৫ সিরিজের সাকসেসর হিসেবে আসতে চলেছে নতুন স্মার্টফোন সিরিজ। ভিভো ভি২৭ সিরিজে দুটো প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেগুলি হল- ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই মডেল। এর মধ্যে ভিভো ভি২৭ ৫জি ফোনের দাম শুরু হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশ থেকে। অন্যদিকে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম শুরু হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে। ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন মার্চ মাসে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- ১০ মিনিটেরও কম সময়ে ফুল চার্জ হবে ফোন ! কীভাবে হবে এমন ম্যাজিক?

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget