এক্সপ্লোর

Realme 10 Series: নভেম্বরেই রিয়েলমি ১০ সিরিজ লঞ্চের সম্ভাবনা, কী কী ফিচার থাকতে পারে নতুন ফোনে

Realme Smartphones: রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকতে পারে। এই ফোনে থাকতে চলেছে ৫জি এবং ৪জি সাপোর্ট।

Realme 10 Series: চিনে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১০ সিরিজ (Realme 10 Series)। শোনা যাচ্ছে, আগামী ৫ নভেম্বর রিয়েলমি ১০ সিরিজ চিনে লঞ্চ হতে পারে। সূত্রের খবর, একই সময়ে ভারতেও লঞ্চ হতে পারে রিয়েলমি ১০ সিরিজ। তবে রিয়েলমি সংস্থার তরফে এখনও তাদের নতুন স্মার্টফোন সিরিজের নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। অন্যদিকে শোনা যাচ্ছে, ভিভো’র সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থা তাদের নতুন স্মার্টফোন সিরিজ ‘আইকিউওও ১১ সিরিজ’ (iQoo 11 Series) চিনে লঞ্চ করতে চলেছে। এখানে আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

রিয়েলমি ১০ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হতে পারে রিয়েলমি ১০ প্রো। রিয়েলমি ১০ ৫জি এবং রিয়ালমি ১০ প্রো প্লাস- এই তিনটি ফোন। এর মধ্যে রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। এই ফোনে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও থাকতে পারে।

রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকতে পারে। এই ফোনে থাকতে চলেছে ৫জি এবং ৪জি সাপোর্ট। রিয়েলমি ১০ ফোনের ৪জি ভ্যারিয়েন্টে থাকতে পারে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। এছাড়াও একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোনের ৪ জি ও ৫জি- দুই মডেলেই ফোনের সাইডের অংশে থাকতে পারে একটি করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

রিয়েলমি ১০ ৪জি ফোন লঞ্চ হতে পারে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে। অন্যদিকে এই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি কনফিগারেশনে। এই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে Hyperspace, Dark Matter এবং Nebula Blue- এই তিন রঙে। অন্যদিকে ৪জি মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে Clash White এবং Rush Black- এই দুই রঙে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'ব্লার টুল', ডেস্কটপ বিটা ইউজারদের জন্য চালু রোল আউট

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget