এক্সপ্লোর

Whatsapp: হোয়াটসঅ্যাপে আসছে 'ব্লার টুল', ডেস্কটপ বিটা ইউজারদের জন্য চালু রোল আউট

Whatsapp Features: আইওএস ইউজারদের জন্য সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিঅ্যাকশন দিতে পারবেন ইউজাররা।

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে ইউজারদের জন্য আসছে একটি নতুন ফিচার। সূত্রের খবর, এবার Blur Tool ফিচারের রোল আউট শুরু হয়েছে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বিটা (Whatsapp Desktop Beta) ভার্সানে। কিছু সংখ্যক বিটা টেস্টারদের ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষামূলক রোল আউট শুরু হয়েছে। মূলত ছবির ক্ষেত্রে ব্যবহার করা যাবে ই Blur Tool। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই তথ্য প্রকাশ করেছে। নতুন এই ফিচারের সাহায্যে কোনও ছবি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠানোর আগে চাইলে সেখান থেকে আপত্তিকর বা সংবেদনশীল বিষয় থাকলে তা Blur করে দিতে পারবেন ইউজাররা। গত জুন মাসেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ বিটা ভার্সানে ছবির জন্য Blur Tool চালু হবে। এবার তারই রোল আউট শুরু হয়েছে।

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার নিয়ে কাজকর্ম চলাকালীন দুটো Blur Tool তৈরি করা হয়েছে। আলাদা করে Blur এফেক্টের সাহায্যে ছবি এডিটের অপশনও পাবেন ইউজাররা। এর পাশাপাশি ইউজাররা Blur সাইজ বেছে নিতে পারবেন। অর্থাৎ কতটা জায়গা ছবিতে Blur করতে হবে সেটা বোঝা যাবে। এছাড়াও granular precision এফেক্টের মাধ্যমে ছবি এডিট করা অর্থাৎ Blur করা যাবে। ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ মাঝে মাঝেই নতুন নতুন ফিচার চালু করে। এবার আসতে চলেছে এই Blur Tool।

অন্যদিকে আইওএস ইউজারদের জন্য সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিঅ্যাকশন দিতে পারবেন ইউজাররা। যেভাবে ইনস্টাগ্রামের স্টোরিতে রিঅ্যাকশন দেওয়া যায়, ঠিক তেমনভাবেই এই ফিচার কাজ করবে। এর পাশাপাশি আবার এও শোনা গিয়েছে যে, ফেসবুকের বিটমোজি-র মতো অবতার এবার হাজির হবে হোয়াটসঅ্যাপেও। এমনকি হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারেও এই অবতার ব্যবহার করা যাবে। এই নতুন ফিচারের রোল আউট এর মধ্যেই শুরু হয়েছে Android – 2.22.23.9 ভার্সানের লেটেস্ট বিটা আপডেটে।  

গতকাল অর্থাৎ ২৫ অক্টোবর হোয়াটসঅ্যাপের জন্য ছিল ‘কালো দিন’। প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপ। সমস্যার সম্মুখীন হয়েছিলেন কোটি কোটি গ্রাহক। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে হোয়াটসঅ্যাপের প্রযুক্তিগত সমস্যার কারণে এই বিপর্যয় হয়েছিল। তবে ঠিক কী গন্ডগোল হয়েছিল, নির্দিষ্ট ভাবে তা জানায়নি মেটা সংস্থা। অন্যদিকে হোয়াটসঅ্যাপের এই বিপর্যয়ের কারণ সম্পর্কে জানতে চেয়ে মেটা’র কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক।

আরও পড়ুন- কেন আচমকা বন্ধ হল হোয়াটসঅ্যাপ পরিষেবা? মেটা'র কাছে রিপোর্ট তলব কেন্দ্রের

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget