এক্সপ্লোর

Realme Smartphone: ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন, থাকতে পারে বিশেষ 'ডায়নামিক বাটন'

Realme 12X 5G: রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে থাকতে পারে ডায়নামিক বাটন ফিচারের সাপোর্ট। এই ডায়নামিক বাটন দেখা গিয়েছে রিয়েলমি ১২ ৫জি ফোনেও। এটি একটি শর্টকাট বাটন। কী কী সুবিধা পাওয়া যাবে?

Realme Smartphone: রিয়েলমি ১২এক্স ৫জি ফোন সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, রিয়েলমির এই ৫জি ফোন এবার ভারতে লঞ্চ হবে। নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা গিয়েছে, খুব তাড়াতাড়িই এই ফোন ভারতে লঞ্চ হবে। চিনে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে। শোনা যাচ্ছে, ভারতে যে মডেল লঞ্চ হবে সেখানে চিনের ভ্যারিয়েন্টের তুলনায় কিছুটা আলাদা ফিচার থাকবে। গতবছর অর্থাৎ ২০২৩ সালের অগস্ট মাসে রিয়েলমি ১১এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন সাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। 

চার্জিং ফিচারের সাপোর্ট

চিনে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছিল ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট নিয়ে। ভারতে এই ফোন লঞ্চ হতে পারে ৪৫ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে। এর পাশাপাশি রিয়েলমির দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে মাত্র ৩০ মিনিট সময় লাগবে। রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। 

ডায়নামিক বাটন ফিচার

রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে থাকতে পারে ডায়নামিক বাটন ফিচারের সাপোর্ট। এই ডায়নামিক বাটন দেখা গিয়েছে রিয়েলমি ১২ ৫জি ফোনেও। এটি এমন একটি শর্টকাট বাটন যার সাহায্যে একাধিক কাজ করা যাবে। যেমন- ডু নট ডিস্টার্ব এবং এয়ারপ্লেন মোড অন করা, ক্যামেরা শাটার, ফ্ল্যাশলাইট, সাইলেন্ট মোড এইসব কন্ট্রোল করা সম্ভব হবে ডায়নামিক বাটনের সাহায্যে। 

চিনে লঞ্চ হওয়া রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক

  • এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। তার সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম যুক্ত রয়েছে, যা আবার ভার্চুয়াল ভাবে ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • রিয়েলমি ১২এক্স ৫জি ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাহায্যে। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট।
  • ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্য এলসিডি স্ক্রিন রয়েছে রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের স্ক্রিনের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই ডিভাইসে? 

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget